Tag Archives: হাসপাতালে

বাবা সিদ্দিকী হত্যার পর হাসপাতালে বলিউড তারকাদের ভিড়

বাবা সিদ্দিকী হত্যার পর হাসপাতালে বলিউড তারকাদের ভিড়

ডেস্ক রিপোর্ট:

ভারতের সাবেক প্রতিমন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকী আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার (১২ অক্টোবর) রাতে মুম্বাইয়ের খের নগরে নিজের ছেলের অফিসের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় তিনজন দুষ্কৃতকারী তার ওপর গুলি চালায়। রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার খবর পাওয়ার পর বলিউড তারকা সালমান খান, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি ও জাহির ইকবালসহ আরও কয়েকজন তারকা গভীর রাতে লীলাবতী হাসপাতালে ছুটে যান।

মুম্বাই পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে এবং ধারণা করছে, লরেন্স বিষ্ণোই গ্যাং এ ঘটনায় জড়িত থাকতে পারে। উল্লেখ্য, বাবা সিদ্দিকী বলিউড অভিনেতা সালমান খানের খুব কাছের বন্ধু ছিলেন এবং সালমানের নিরাপত্তা নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। সালমান এর আগেও বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একাধিকবার হুমকি পেয়েছিলেন, তখনও সিদ্দিকী তার পাশে ছিলেন। সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এর আগে গুলি চালানোর ঘটনাতেও লরেন্স বিষ্ণোই গ্যাং জড়িত ছিল বলে ধারণা করা হয়।

সালমান খান, যিনি সিদ্দিকীর সাথে গভীর সম্পর্ক শেয়ার করতেন, হত্যাকাণ্ডের পর হাসপাতালে গিয়ে শোকাহত ছিলেন। শিল্পা শেঠি, যিনি কান্না চেপে রাখতে পারছিলেন না, স্বামী রাজ কুন্দ্রার সাথে সেখানে উপস্থিত ছিলেন।

এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অভিনেতা রীতেশ দেশমুখ বলেন, “এই জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”

বাবা সিদ্দিকী, যিনি বান্দ্রা পশ্চিমের তিনবারের বিধায়ক ছিলেন, কংগ্রেস ছেড়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, তবে তৃতীয়জন এখনও পলাতক।

নিজের রিভলভার পরিষ্কার

নিজের রিভলভার পরিষ্কার করতে গিয়েই গুলিবিদ্ধ গোবিন্দ, হাসপাতালে ভর্তি

নিজের রিভলভার পরিষ্কার করতে গিয়েই গুলিবিদ্ধ গোবিন্দ, হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা গোবিন্দা নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাতসকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় এই ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে, যা নিজের রিভলভার থেকে বেরিয়েছিল। এরপর তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর অনুযায়ী, সেই সময় গোবিন্দা, যিনি শিবসেনা নেতা হিসেবেও পরিচিত, বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই তিনি তার বন্দুক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি ছিটকে বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান গোবিন্দা এবং তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

বর্তমানে মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। ইতোমধ্যেই পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।

হাসপাতালে গৃহবধুর লাশ

হাসপাতালে গৃহবধুর লাশ রেখে পালিয়ে গেল স্বজনরা

হাসপাতালে গৃহবধুর লাশ রেখে পালিয়ে গেল স্বজনরা

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে ফারিয়া আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে গেছে স্বজনরা। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাকিব আবরার জানান, সকাল ৬টা ৪০ মিনিটে ফারিয়া আক্তার নামে এক গৃহবধুকে হাসপাতালে আনা হয়। সাথে থাকা মজিব খান নামে ব্যাক্তি ওই গৃহবধূর স্বামী বলে পরিচয় দেন। আর হাসপাতালে নিয়ে আসার আগেই গৃহবধূ মারা যায়। একথা বলার পর মজিদ খান গাড়ী নিয়ে আসার কথা বলে পালিয়ে যায়। হাসপাতালের রেজিস্ট্রারে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঠিকানা উল্লেখ করা হয়। পরে আমরা পুলিশকে খবর দেই।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। আর হাসপাতালের রেজিস্ট্রারে স্বামীর নামে লেখা ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। হাসপাতালের সিসি ক্যামেরর ফুটেজ থেকে স্বজনদের সনাক্তকরণে কাজ চলছে।