Tag Archives: হাসপাতাল বন্ধ

সোনাইমুড়ীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, হাসপাতাল বন্ধ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আল খিদমাহ প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জুন) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের নির্দেশে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওই হাসপাতালে নবজাতকের মৃত্যু হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রোববার দিবাগত রাত দেড়টার দিকে আল খিদমাহ হাসপাতালে নার্সের মাধ্যমে ডেলিভারি করার সময় সেনবাগ উপজেলার কেশারবাগ এলাকার মো. আলাউদ্দিন-রোকসানা দম্পত্তির নবজাতক শিশু মারা যায়। প্রসূতি রোকসানাও ভুল চিকিৎসার কারণে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে রোকসানাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন,নিহত নবজাতকের পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় নবজাতক মারা যায়। পরে নবজাতকের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ওসি আরো জানান, হাসপাতালটির অনুমোদন না থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালটি বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কুমিল্লায় অভিযানে সিভিল সার্জন, হাসপাতাল বন্ধ

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জে লাইসেন্সবিহীন হাসপাতাল চালানোর দায়ে সেবা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছেন সিভিল সার্জন ডা. মজিবুর রহমান।
রোববার লাকসাম ও মনোহরগঞ্জের সরকারি-বেসরকারি হাসপাতালের সেবার মান পরিদর্শনের সময় অনিয়ম দেখে বন্ধ করে দেন।

কুমিল্লা সিভিল সার্জন জানান, জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগের মানন্নোয়নে বিভিন্ন উপজেলায় পরিদর্শন করি। এর ধারাবাহিকতায় মনোহরগঞ্জ উপজেলার সেবা ডায়াগনষ্টিক সেন্টার বিনা লাইসেন্সে হাসপতালের কার্যক্রম চালাচ্ছে। সরকারের অনুমতি ছাড়া এর কার্যক্রম চালাতে পারে না। তাই এটি বন্ধ করে দিয়েছি। অভিযানে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন।