,

কুমিল্লার আদালতে আত্মসমর্পণ করেছে হত্যা মামলার আসামি

আজকের কুমিল্লা ডট কম :
September 23, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আদালতে মঙ্গলবার বিকেলে ইমতিয়াজ হত্যা মামলার ৫ নং আসামি পাভেল আত্মসমর্পণ করেছে।

পাভেল কুমিল্লা নগরীর নুরপুর এলাকার মুন্সিবাড়ির ফারুক আহমেদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালের নির্বাচনের সময় একটি হত্যাকান্ডের ঘটনায় পাভেল আসামি হন। প্রায় ৬ বছর পর সে আদালতে আত্মসমর্পণ করেন।

একাধিক সূত্র জানায়, পাভেল এলাকায় এক আতংকের নাম। তার সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কেউ ভয়ে প্রতিবাদ করতে পারে না। পাভেল আদালতে আত্মসমর্পণ করায় এলাকাবাসি সন্তোষ প্রকাশ করেছে।