বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) প্রায় ৫৬ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বাজি জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ৮ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ট্রেনটির একটি বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ২,০৮,১০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার করা হয়। আটককৃত বাজিগুলোর বাজারমূল্য প্রায় ৫৬,৩২,০০০ টাকা।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। জব্দকৃত বাজিগুলো আইনানুযায়ী কাস্টমস বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।