Tag Archives: হুঁশিয়ারি

আমার মতো হতে যেও না

আমার মতো হতে যেও না, সালমানের হুঁশিয়ারি

আমার মতো হতে যেও না, সালমানের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা সালমান খান কেবল অভিনয় দক্ষতার জন্যই নন, ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্যও প্রায়ই আলোচনায় থাকেন। বিভিন্ন সময় একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই বলিউড তারকা। যদিও অনেক প্রেমের গল্প থাকলেও, এখনো বিয়ে করেননি সালমান। তবে তার ভক্তরা এখনো আশা ছাড়েননি। তাদের বিশ্বাস, ভাইজান ঠিক একদিন বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও সালমানের প্রেমিকার তালিকা লম্বা, তবে বিয়ের সিদ্ধান্তে তার মন সায় দেয়নি। এজন্যই সালমান চান না তার বোন অর্পিতা খানের স্বামী আয়ুষ শর্মা তার এই পথে হাঁটুক।

তবে নিজের ভুল ত্রুটি স্বীকার করার মতো সাহসও রাখেন সালমান। কখনো সাক্ষাৎকারে, কখনো আবার ‘বিগ বস’-এর মঞ্চে তিনি অকপটে নিজের বিষয়ে কথা বলেন। হাজারো বিতর্ক থাকা সত্ত্বেও তার ভক্ত-অনুরাগীর সংখ্যা কমেনি; বরং দিন দিন বেড়েই চলেছে। বলিউডে “ভাইজান” হিসেবে পরিচিত সালমান, আর তার মতো হতে চান অসংখ্য ভক্ত-অনুরাগী। এমনকি সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মাও তার মতো হতে চান। সালমানই নাকি তার অনুপ্রেরণা। কিন্তু এই ব্যাপারটি একেবারেই পছন্দ নয় সালমানের, তাই আয়ুষকে তিনি সোজাসাপ্টা বলে দিয়েছেন— তার মতো হবার প্রয়োজন নেই।

আবার, আয়ুষের প্রথম ছবি ‘লাভরাত্রি’-এর প্রচারণার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, সালমানের কোন গুণগুলো তিনি নিজের জীবনে অনুসরণ করতে চান। আয়ুষের পাশেই ছিলেন সালমান, যিনি নিজেই তার হয়ে উত্তর দেন। সালমান মজা করে বলেন, “আমার গুণগুলো যত এড়িয়ে চলবে, ওর জন্য তত ভালো। কারণ, আমার বোনের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে।”

সালমান তার ভগ্নিপতিকে আগেই সাফ বলে দিয়েছেন যে, তার গুণ অনুসরণ করার কোনো দরকার নেই। তবে আয়ুষ নিজের বক্তব্যে জানিয়েছেন যে, সালমানকেই তিনি তার গুরু মানেন এবং তাকে ‘দ্রোণাচার্য’ হিসেবে দেখেন।

করফাঁকি দেয়া কাউকেই

করফাঁকি দেয়া কাউকেই ছাড় দেয়া হবে না, এনবিআর চেয়ারম্যানের হুঁশিয়ারি

করফাঁকি দেয়া কাউকেই ছাড় দেয়া হবে না, এনবিআর চেয়ারম্যানের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, করফাঁকি দেয়ার ক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি উল্লেখ করেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করফাঁকির প্রবণতা দেখা যাচ্ছে, কিন্তু এখন থেকে কেউ করফাঁকি দিয়ে রেহাই পাবে না।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়কর রিটার্ন জমা দিতে অনলাইন সেবা সহজ করতে ই-রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, করদাতাদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ড সকল লেনদেন ডিজিটাল ফরমেটে রূপান্তরের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের কো-অপারেশন হেড মিশেল ক্রেজা। তারা সার্ভিস সেন্টার পরিদর্শন করেন।

এর আগে ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন দাখিলের ওয়েবসাইট বড় আকারে চালু করা হয়। এরপর ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে অনলাইন রিটার্ন দাখিলের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে এনবিআর জানিয়েছে।

ইসরাইলের হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর

ডেস্ক রিপোর্ট:

গাজায় ইসরাইলের আক্রমণে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড শেখ নাঈম কাসেম।

বিবিসিকে তিনি বলেন, এই অঞ্চলে অত্যন্ত গুরুতর ও ভীষণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর পরিণতি কেউ আটকাতে পারবে না।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে সম্প্রতি জানানো হয়, সেখানে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরকম একটা সময়েই বৈরুতে একটি সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপপ্রধান ওই হুঁশিয়ারি দিয়েছেন।

হিজবুল্লাহর এই নেতা বলেন, বিপদটা সত্যিই আসতে চলেছে। কারণ ইসরাইল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আগ্রাসন বাড়াচ্ছে এবং বেশি সংখ্যায় নারী ও শিশুদের হত্যা করছে। এই অঞ্চলে আরও বিপদ ডেকে না এনে কি এই পরিস্থিতি চলতে পারে? আমার মনে হয় না।

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের হামলা বাড়লে এই অঞ্চলের যুদ্ধের ঝুঁকিও বাড়বে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব লীগ কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত শিয়া ইসলামী গোষ্ঠীটি লেবাননের বৃহত্তম রাজনৈতিক ও সামরিক শক্তি।

গাজায় যুদ্ধের প্রেক্ষিতে এখনও পর্যন্ত তারা শুধুমাত্র হুঁশিয়ারির মাত্রাই বাড়িয়েছে আর সতর্কভাবে তাদের প্রতিক্রিয়া দিচ্ছে।

রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় এক নারী ও তিন শিশুর মৃত্যুর পর হিজবুল্লাহ প্রথমবার গ্রাড রকেট ব্যবহার করে যাতে এক ইসরাইলি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।

হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ হুমকি দিয়ে বলেছেন, লেবাননে প্রত্যেক বেসামরিক নাগরিকের মৃত্যুর জবাব সীমান্তের ওপারেও দেওয়া হবে। তবে এখনো তিনি ইসরাইলকে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেননি।

‘সমস্ত বিকল্প পথই খোলা রয়েছে’ এ কথায় জোর দিয়ে গোষ্ঠীটি মূলত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে আন্তঃসীমান্ত আক্রমণের মধ্যেই নিজেদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রেখেছে।

তাদের ৬০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছেন, কিন্তু তাদের জায়গা নেওয়ার মতো যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন হিজবুল্লাহ-র আরও বহু সমর্থক আছে।

বৈরুতে এমন এক যোদ্ধাকে এই সপ্তাহে কবর দেওয়া হয়েছে, যার পরিবারের সদস্যরা কয়েক প্রজন্ম ধরে হিজবুল্লাহর হয়ে লড়াই করে এসেছে। শুধু তাই নয়, তিনি তার পরিবারের পঞ্চম সদস্য যিনি ওই গোষ্ঠীর হয়ে প্রাণ দিয়েছেন।