Tag Archives: হোমনায় কৃষি জমি থেকে কাপড় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

হোমনায় কৃষি জমি থেকে কাপড় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

 

মোঃ,আতিক হোমনাঃ

কুমিল্লার হোমনা উপজেলায় পরিত্যক্ত জমি থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে বাগমারা- কাচারীকান্দি পরিত্যক্ত কৃষি জমি থেকে ছেলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা হোমনা থানা পুলিশকে অবহিত করলে বিকেল ৩ টায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই)  সুনীল চন্দ্র জানান, ধারণা করা হচ্ছে সিজারিয়ান অপারেশনের পর লাশটি এখানে ফেলে গেছে। শিশুটির নাভিতে ক্লিনিকের ক্লিপ ও মেয়েদের জামা দিয়ে পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। পরে লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন ও কাউন্সিলরের উপস্থিতিতে দাফন করা হয় ।

স্থানীয় কাউন্সিলর আবুল হোসেন বলেন, আমরা মর্মাহত। পরে সকলের উপস্থিতে শিশুটির স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে ।