কুমিল্লার হোমনায় যুব স্বেচ্ছাসেবী ফোরাম নিলখী ইউনিয়ন শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (২ই সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাসেবী ফোরাম নিলখী ইউনিয়ন শাখার পক্ষ হতে নিলখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, ফোরামের প্রতিষ্ঠাতা সাঈদ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ফোরামের সদস্যগণ।

উপস্থিত অতিথিগণ শিক্ষার্থী ও স্থানীয়দের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।
এসময় বক্তারা বলেন, আমাদের মানব জীবন গাছের গুরুত্ব অপরিসীম। বৃক্ষের পরিমাণ কমে আসায় বর্তমানে পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে অতিরিক্ত গরম সহ নানাবিধ সমস্য তৈরি হচ্ছে। যা পরিবেশ ও মানব জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। মানব জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। নতুন প্রজন্মকে গাছের প্রতি যত্নবান ও নতুন বৃক্ষ রোপনে উৎসাহিত করতে হবে সেই সাথে সবুজ ভবিষ্যৎ গড়তে হবে।