Tag Archives: ২ জন আহত

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসিল্যান্ডের উপর হামলা, ২ জন আহত

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসিল্যান্ডের উপর হামলা, ২ জন আহত

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসিল্যান্ডের উপর হামলা, ২ জন আহত

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লায় দাউদকান্দি উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এই সময় দূর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সঙ্গে থাকা সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের উপর হামলা চালায়। এতে সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের এক সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ লক্ষীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম।

আহতরা হলেন দাউদকান্দি উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার উপ পুলিশ পরিদর্শক মহসীন হোসেন।

দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এই সময় কয়েকজন এসে আমাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে হামলা করে। এতে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার একজন উপ পুলিশ পরিদর্শক মহসীন হোসেন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এই সময় দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামসহ সঙ্গে থাকা পুলিশ সদস্যদের উপর হামলা করে দুর্বৃত্তরা। দাউদকান্দি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামকে বাচাতে গিয়ে দাউদকান্দি থানার উপ পুলিশ পরিদর্শক মহসীন হোসেন ও সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন আহত হয়। এই ঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।

এই বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, দূর্বৃত্তরা সরকারি কাজে বাধা প্রদান করেছে। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ট্রাকচাপায় রেলওয়ের স্টাফ নিহত, ২ জন আহত

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় কিসমত মিয়া (৪০) নামের রেলওয়ের স্টাফ নিহত হয়েছেন। এ ঘটনায় কালিপদ (৩০) ও কাউসার (৩৫) নামের আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিসমত মিয়া জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত আইনাল মিয়ার ছেলে। তিনি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আখাউড়া রেলওয়ে স্টেশনের পয়েন্টম্যান পদে বদলি হয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আখাউড়া থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। ওই অটোরিকশাটি দিয়ে কিসমত মিয়াসহ আরও কয়েকজন যাত্রী আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন।

পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কিসমত মিয়া মারা যায় ও দুইজন আহত হয়। হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে আনার আগেই একজন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।