Tag Archives: অসুস্থ হয়ে পড়েন

কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন

কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল, নেয়া হলো সিএমএইচে

কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল, নেয়া হলো সিএমএইচে

ডেস্ক রিপোর্ট:

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ হয়ে তিনি মাটিতে শুয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতালে) নিয়ে যাওয়া হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের সঙ্গে সাভারে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ এবং জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তারা সবাই তাকে হাসপাতালে নিয়ে যান।