Tag Archives: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন যুবরাজ সিং

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্টিন গাপটিল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্টিন গাপটিল

ডেস্ক রিপোর্ট:

নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ব্ল্যাক-ক্যাপসদের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে গাপটিল গড়ে তুলেছেন এক অসাধারণ ক্যারিয়ার। তিনি নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০২২ সালের অক্টোবরে তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন।

গাপটিলের অভিষেক হয় ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন পার্কে। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন তিনি। এরপর ২০১৫ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৩৭ রানের রেকর্ড ইনিংস খেলেন, যা এখনও ওয়ানডে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান।

তার অন্যান্য উল্লেখযোগ্য ইনিংসের মধ্যে রয়েছে ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯ রান এবং ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৮০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি দুটি সেঞ্চুরি এবং ২০টি ফিফটি করেছেন। ১২২ টি-টোয়েন্টি ম্যাচে গাপটিল ১৩৫.৭০ স্ট্রাইকরেটে ৩৫৩১ রান করেছেন, যা নিউজিল্যান্ডের সর্বোচ্চ।

ওয়ানডেতে ১৯৮ ম্যাচ খেলে তার সংগ্রহ ৭৩৪৬ রান, যেখানে রয়েছে ১৮টি সেঞ্চুরি এবং ৩৯টি ফিফটি। টেস্ট ক্রিকেটেও তিনি ৪৭ ম্যাচে ২৫৮৬ রান করেছেন।

অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগাপ্লুত গাপটিল বলেন, কিশোর বয়স থেকে নিউজিল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্ন দেখেছি। নিজ দেশের হয়ে ৩৬৭টি ম্যাচ খেলার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। দলের সঙ্গে কাটানো স্মৃতি আমি আজীবন মনে রাখব।

তিনি তার কোচ, সতীর্থ এবং বিশেষত অনূর্ধ্ব-১৯ কোচ মার্ক ও’ডনেলকে ধন্যবাদ জানান। পাশাপাশি নিজের স্ত্রী লরা এবং সন্তানদের ত্যাগ ও সমর্থনের কথাও উল্লেখ করেন। গাপটিল বলেন, আমার উত্থান-পতনে লরা আমার সবচেয়ে বড় সমর্থক ছিলেন।

গাপটিল তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে সমর্থকদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, নিউজিল্যান্ড এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের ভালোবাসা আমি কখনও ভুলব না।

মার্টিন গাপটিলের এই বিদায় আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের অসাধারণ অধ্যায়ের সমাপ্তি টানল। তার দুর্দান্ত পারফরম্যান্স ক্রিকেট ভক্তদের স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হেলস

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ইংলিশ টপঅর্ডার ব্যাটার অ্যালেক্স হেলস। জাতীয় দলের জার্সি গায়ে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের শেষ স্মৃতি হয়ে রইলো ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।

গত বছর নভেম্বরে মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন হেলস।

জাতীয় দলের বাইরে গত নয় মাস ধরে। এই সময় ইংল্যান্ডের টিম ম্যানেজম্যান্টের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে টুকটাক আলোচনা হয়েছে হেলসের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তিনি জাতীয় দলকে সময় দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত অবসরই নিয়ে নিলেন।

৫০ ওভারের ক্রিকেট খেলেছেন সবশেষ চার বছর আগে। ফলে ভারতে আসন্ন বিশ্বকাপের দৌড়ে হেলস ছিলেন না। তবে আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গা করে নেওয়ার ভালো সুযোগ ছিল।

জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে হেলস ফিরেছিলেন গত সেপ্টেম্বরে, তিন বছর বিরতির পর। এরপর তো খেলে ফেলেছেন বিশ্বকাপও।

সবমিলিয়ে ১২ বছরের ক্যারিয়ারে ৭০টি ওয়ানডে এবং ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন হেলস। ওয়ানডেতে ৩৭.৭৯ গড়ে করেছেন ২৪১৯ রান। সেরা ইনিংস ১৭১ রানের। টি-টোয়েন্টিতে তার গড় ৩০.৯৫। স্ট্রাইকরেট ১৩৮.৩৫। আছে অপরাজিত ১১৬ রানের ইনিংসও।

এছাড়া ২০১৫ সালে অভিষেক হওয়ার পর আট মাসে ১১টি টেস্ট খেলেছেন হেলস। টেস্টে তেমন আলো ছড়াতে পারেননি। ২৭.২৮ গড়ে করেছেন ৫৭৩ রান।

তবে সীমিত ওভারের ফরম্যাটে ইংলিশ ক্রিকেটে তার মনে রাখার মতো অবদান আছে। একটি বিশ্বকাপ ট্রফি থাকার সৌভাগ্যও বা কজন ক্রিকেটারের হয়!

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২১ জিতলো দারাজ

ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২১ স্বীকৃতি পেয়েছে দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ । রাজধানীর লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ -এর ১৩তম আসরে দারাজকে বাংলাদেশের মোস্ট লাভড ই-কমার্স ব্র্যান্ড এবং ১৩-তম মোস্ট ভ্যালুড ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।

দেশের ব্র্যান্ডগুলোকে বাজারে তাদের অবদানের জন্য স্বীকৃতি প্রদানের মাধ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করার লক্ষ্যে ২০০৮ সালে নিয়েলসেন বাংলাদেশের হাত ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড যাত্রা শুরু করে। বিগত ১৩ বছর ধরে তারা বিভিন্ন ব্র্যান্ডকে স্বীকৃতি প্রদান করে যাচ্ছে। এবারের আসরে, ৩৫টি বিভাগে মোট ১০২টি ব্র্যান্ডকে দেশের বাজারে অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হয়েছে। এবার ই-কমার্স বিভাগে সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে দারাজ।

এ ব্যাপারে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দেশের ই-কমার্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছে দারাজ বাংলাদেশ। এরই ধারাবাহিকতায়, আমরা গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। এই পুরস্কারের মাধ্যমে এই বিষয়টিই প্রতিফলিত হয়েছে বলে আমরা অত্যন্ত আনন্দিত। সামনের দিনগুলোতে এই স্বীকৃতি গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী সমাধান এবং সেবা নিয়ে আসতে আমাদের অনপ্রাণিত করবে। আমাদের সকল গ্রাহক এবং অংশীজনদের তাদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ।”

দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. তাজদীন হাসান বলেন, “এই ধরনের স্বীকৃতি গ্রাহকদের সেবায় আরও নিবেদিতভাবে কাজ করার মাধ্যমে সামনে এগিয়ে যেতে আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে, সকল সম্ভাব্য উপায়ে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদানে দারাজ বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।”

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি

 

স্পোর্টস ডেস্কঃ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজ শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার ক্যাপশনে লিখেছেন, ‘এতদিন আমাকে সমর্থন ও ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ৭টা ৩০ মিনিট হতে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য করুন।’

টেস্ট থেকে আগেই অবসর নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২০১৪ সালে টেস্ট ছাড়ার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলছিলেন তিনি।

ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মনে করা হয় ধোনিকে। যার নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি ও ২০১১তে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত।

২০১৭তে বিরাট কোহলির কাছে সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব ছাড়েন ধোনি। ১৬ বছরের ক্যারিয়ারে টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও ২০১৩তে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি।

৯০ টেস্টে ৩৮.০৯ গড়ে ৪৮৭৬ রান করেছেন ধোনি। গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ক্যারিয়ারের সর্বশেষ তথা ৩৫০তম ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন ধোনি। ওয়ানডেতে ৫০.৫৭ গড়ে তার সংগ্রহ ১০,৭৭৭ রান।

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে ১০ হাজার রানের মালিক তিনি।

২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে ওয়ানডে নেতৃত্ব পান ধোনি। তার ক্যাপ্টেন্সিতে ২০০ ম্যাচের ১১০টিতেই জিতেছে ভারত (৭৪ হার, ৫ টাই, ফল হয়নি ১১ ম্যাচের)।

টি-টোয়েন্টিতে ধোনির নেতৃত্বে ৭২ ম্যাচে ৪২ জয় কুড়ায় ভারত। এ ফরম্যাটে ৯৮ ম্যাচে ১৬১৭ রান করেছেন ধোনি।

উইকেটরক্ষকদের মধ্যে সর্বাধিক ডিসমিসালের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ধোনি। তিন ফরম্যাট মিলিয়ে তার ডিসমিসাল ৮২৯টি। এর মধ্যে ৬৩৪টি ক্যাচ ও ১৯৫টি স্টাম্পিং রয়েছে। ধোনির চেয়ে বেশি ডিসমিসাল রয়েছে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৯৯৮) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের (৯০৫)।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও আসন্ন আইপিএলে চেন্নাইয়ের হয়ে ধোনি খেলবেন বলে মনে করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। দুবাইয়ে ১৯শে সেপ্টেম্বর শুরু হবে আসরটি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন যুবরাজ সিং

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের এক সময়কার তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। সীমিত ওভারের জন্য সুপরিচিত এই বাঁহাতি আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় নিলেও আইসিসির অনুমোদিত টি-টোয়েন্টি লিগগুলোতে খেলে যাবেন তিনি।

ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় আসেন যুবরাজ। ২০০০ সালে ওয়ানডের মাধ্যমে জাতীয় দলে অভিষেক হয় তার। সেবার কেনিয়ার নাইরোবিতে আইসিসি নকআউট টুর্নামেন্টে (বর্তমানে চ্যাম্পিয়নস ট্রফি) তার দলকে ফাইনালে নিতে সাহায্য করেন তিনি।

তবে যুবরাজের খেলোয়াড়ী জীবনের সেরা সময় কাটে ২০১১ ঘরের মাঠের বিশ্বকাপে। সেবার টুর্নামেন্ট সেরা হয়ে ভারতকে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে মূল ভূমিকা রাখেন। এছাড়া ২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন ট্রফিতেও দলকে শিরোপা জেতাতে দারুণ খেলেন তিনি।

মাঝে ক্যান্সারের সঙ্গে লড়াই করে ফিরে আসা যুবরাজ সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১২ সালে। আর জাতীয় দলের হয়ে শেষবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেন ২০১৭ সালে।

১৯ বছরের ক্যারিয়ারে তিনি ৩০৪টি ওয়ানডে খেলে ১৪টি সেঞ্চুরি ও ৫২টি হাফসেঞ্চুরিতে ৩৬.৯২ গড়ে ৮ হাজার ৭০১ রান করেছেন। আর ৪০টি টেস্ট খেলে তিনটি সেঞ্চুরিসহ ৩৩.৯২ গড়ে ১৯০০ রান করেছেন। টি-টোয়েন্টির সফল এই তারকা ৫৮ ম্যাচে ৮টি হাফসেঞ্চুরিতে ও ২৮.০২ গড়ে ১১৭৭ রান করেছেন।