Tag Archives: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেবিদ্বারে ময়নাল শিশু একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ময়নামতি রেজিমেন্ট বিএনসিসির পুষ্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার:

২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে মায়ের ভাষা বাংলাকে রক্ষায় আত্মো উৎসর্গকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ময়নামতি রেজিমেন্ট বিএনসিসি।

এ সময় ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার ও রেজিমেন্ট এ্যাডজুটেন্ট, সাথে উপস্থিত ছিলেন অত্র রেজিমেন্ট এর ক্যাডেটবৃন্দ এবং সামরিক প্রশিক্ষকগণ

কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন

 

স্টাফ রিপোর্টারঃ

২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ময়নামতি মেডিকেল কলেজে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ময়নামতি মেডিকেল কলেজ শাখা ২১ শে ফেব্রুয়ারী সকালে ময়নামতি মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে অবস্থান করেন। ময়নামতি মেডিকেল কলেজ শাখা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মোঃ ফয়জুল মোবারক সিনিয়ার সহ সভাপতি রিয়াজ সরকার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এর পর নব গঠিত কমিটি সকল সদস্যদের নিয়ে কলেজ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেবিদ্বারে ময়নাল শিশু একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

 

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর ময়নাল শিশু একাডেমী ও উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় শিক্ষানুরাগী,অত্র বিদ্যালয়ের পরিচালক মোঃ ময়নাল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্ঠা নুরুল ইসলাম মাষ্টার, দেবিদ্বার গ্রীন লাইফ মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, দেবিদ্বার প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন দুলাল, গুনাইঘর ময়নাল শিশু একাডেমী ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক, সহকারী প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুনাইঘর ময়নাল শিশু একাডেমী ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাশেদা বেগম, মোঃ মমিনুল ইসলাম ও কামরুল ইসলাম, শিক্ষক আসমা আক্তার, মৌসুমি আক্তার, নিলীমা আক্তার, তাছলিমা আক্তার, সাহেরা বেগম, তানজিনা আক্তার সহ আরো অনেকে। এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্ফস্তবক অর্পন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।