,

আম গাছে মিলল তরুণীর ঝুলন্ত ম’রদেহ

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2021
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাটে পারিবারিক কলহের জের ধরে নুসরাত জাহান রুমি (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছে।

বুধবার (৬ অক্টোবর) বিকালে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় বাড়ির পাশে আম গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

নিহত নুসরাত জাহান রুমি কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর নবীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পাশের পুকুরপাড়ে আম গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাস দেওয়া অবস্থায় বাড়ির লোকজন তাকে দেখতে পায়। খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।