,

নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল

আজকের কুমিল্লা ডট কম :
June 6, 2018
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল উপজেলা সদরের সৈনিক হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন নবীনগর উপজেলার শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দীন সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুমিনুল হক ভূইঁয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন, ইসলাম আন্দোলন ব্রা‏হ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ শফিকুল ইসলাম, মাওলানা হাফেজ শাহ মোহাম্মদুল্লাহ, মাওলানা ফোরকান উদ্দীন নবীপুরী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা শহীদুল্লাহ গৌরনগরী, মাওলানা রায়হান উদ্দীন আনসারী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুফতী বেলায়েত উল্লাহ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা মুমিনুল হক ভূইয়া, মাওলানা নজরুল ইসলাম খালেদ প্রমুখ।

উল্লেখ্য আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা থেকে সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা উসমান গণি রাসেল টেলিফোন যোগে বক্তব্য রাখেন। আলোচনা শেষে মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।