Tag Archives: আহত ১৪

চৌদ্দগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে নিহত যুবক, আহত ১৪

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী স্লিপার বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে আব্দুল জব্বার (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পিরদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আব্দুল জব্বার লালমনিহাটের সদর উপজেলার মরণখা গ্রামের ফজলে হকের ছেলে।

আহতরা হলেন, শরীফ (২৮), ইমরান হোসেন ( ৩৬), শান্তা ইসলাম (২৯), ফাহিম (২৬), মাজহারুল হক (২৫), রিয়াজ হোসেন (২৬), আশরাফুল ইসলাম (২৮), শায়েস্তাবিন হায়দার (২৯), সাইমা তাবাসসুম (২৫), ইতি আক্তার (২৩), রিপন (২৮), মিলন (২৬), শহিদুল ইসলাম (৩৬) ও সুমাইয়া আক্তার (২৬)।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই ফারুক হোসেন জানায়, চিওড়া রাস্তা মাথার পুরাতন চট্টগ্রামগামী মহাসড়ক থেকে মালবোঝাই একটি পিকআপ মহাসড়ক অতিক্রম করার সময় কক্সবাজার থেকে আসা একে ট্রাভেলস স্লিপার বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্লিপার বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় পিকআপে থাকা আব্দুল জব্বার নিহত হন ও স্লিপার বাসের ১৪ যাত্রী আহত হন। স্থানীয়রা আহদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরও জানায়, নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নাঙ্গলকোটের পেরিয়ায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত , আহত-১৪

 

নিজস্ব প্রতিবেদক :

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের নির্বাচনী পথ সভায় সন্ত্রাসী হামলায় বৃহস্পতিবার রাত ৯টায় আশারকোটা গ্রামের আবুল খায়েরের ছেলে শাকিল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতে আরো ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা সাবেক চেয়ারম্যান এম এ হামিদের পথ সভা চলা কালে বুধবার রাতে আ’লীগ প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের সমর্থক বাবুল গাজী মেম্বার, তার ভাই সোহরাব, সাহাব উদ্দিন, একই গ্রামের অলি উল্লাহ, হুমায়ুন, কাউসার, মনির, স্বপন’সহ ২০-৩০ জনের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। হামলায় বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের অন্তত ১৫ সমর্থক আহত হন, আহতদের মধ্যে আশারকোটা গ্রামের শাকিল হোসেন, কাজী জোড়পুকুরীয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ ফরিদ ও ফরহাদ হোসেনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত শাকিল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে বৃহস্পতিবার রাত ৯টায় তার মৃত্যু হয়। নিহত শাকিল হোসেন ঢাকায় ফুলকলি নামে একটি বেকারীতে কর্মরত, তার আব্দুল্লাহ নামে ১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। ৪ ভাই বোনের মধ্যে শাকিল সবার ছোট বলে জানা গেছে।

চেয়ারম্যানপ্রার্থী এম এ হামিদ বলেন, পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার তার লোকজন’সহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরামর্শ করে আমাকে হত্যার উদ্দেশ্যে বাবুল গাজী মেম্বারের নেতৃত্বে ২০-৩০ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আমার ১৫জন সমর্থককে আহত করে। আহতদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে শাকিল হোসেন ঢাকা মেডিকেলে মারা যায়। আমি এ ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবী করছি।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, আমি লোকমুখে বিষয়টি জেনেছি, তবে এখনো কোন অভিযোগ পাইনি।

বুড়িচংয়ে স্টারলাইন বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে, নিহত ১, আহত ১৪

 

খালিদ বিন নজরুল/ সাকিব আল হেলালঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকাগামী স্টারলাইন একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপরে উঠে জিয়া উদ্দিন নামের একজন পুরুষ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৪ জন।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিবাজার এলাকার নারায়নসার সড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহত জিয়াউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।

আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই স্টারলাইন বাসের যাত্রী।

নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, ঢাকাগামি স্টারলাইন বাসটি একটি সাইকেলবাহি যাত্রীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপরে উঠে গেলে এ হতাহতের ঘটে।