Tag Archives: উদ্ধার

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ৮ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় ৮ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. সুমন (৪০), হাছান (২০), আলাউদ্দিন প্রকাশ ইমন (২৫), মিজানুর রহমান ওরফে মিজান (২৮), আব্দুর রহিম (২০). মো. সোহাগ (২৮), মো.ইয়াছিন আরাফাত সাকিব (২৩), সাবের হোসেন ওরফে সাব্বির (২১)।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একইদিন ভোর সাড়ে ৬টার দিকে ঢাকাগামী একটি হায়েস তল্লাশি করে দাউদকান্দি ব্রিজের সামনে থেকে আসামিদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায় উত্যক্ত করত একই এলাকার সুমন। একই সাথে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল।

গতকাল সোমবার সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার যাদবপুর গ্রামে ভিকটিমের বাড়িতে যায় সুমন ও তার ৪-৫ জন সাঙ্গপাঙ্গ। এ সময় তারা ভিকটিমের ভাবিকে মারধরে মোবাইল ফোন, নগদ টাকাসহ ওই ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এসব তথ্য নিশ্চিত করেন কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়

চৌদ্দগ্রামে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি গ্রামস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ থেকে এ মাদক উদ্ধার করা হয়।

কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় আসামী রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অজ্ঞাত মামলা দায়ের করেন।