,

ড. কামালকে পাকিস্তান চলে যেতে বললেন ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
December 26, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

সেতু মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐক্যফ্রন্ট নেতা ড. কামালকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আপনের জায়গা নেই। আপনার মন পাকিস্তানে, শরীর বাংলাদেশে। আপনার শশুর বাড়ি পাকিস্তান। আপনি সাংবাদিককে খামোশ আর পুলিশকে জানোয়ার বলেছেন। এগুলো পাকিস্তানের শব্দ। তাই আপনি পাকিস্তান চলে যান।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, সিইসির পদত্যাগ দাবি নতুন কিছু নয়। সিইসি নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনি পদত্যাগ করুন।

তিনি আরো বলেন, ড. কামাল তারেকের কথায় উঠবস করেন। তিনি তারেকের কথায় চলেন। ড. কামালের মুখের বিষ ফরমালিনের চেয়ে ভয়ংকর।

নির্বাচনী জনসভায় কুমিল্লা-১০ চৌদ্দগ্রাম আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুল সোবহান ভুইয়া হাসান, পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ অন্যান্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।