Tag Archives: একজন আটক

বরুড়ায় চোরাই অটোরিক্সা উদ্ধার, একজন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় একটি চোরাই অটোরিক্সা উদ্ধারসহ এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ আগষ্ট) দুপুর দেড়টায় বরুড়া উপজেলার হরিপুর গ্রামের মনির হোসেনের ছেলে কামরুল হাসান ওরফে মেহেদী হাসান( ২৬) তার অটোরিক্সা দিয়ে বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে জোহরের নামাজ পড়ার জন্য বরুড়ার খোশবাস উত্তর ইউপির আদমসার পূর্ব বাজার জামে মসজিদের সামনে অটোরিক্সাটি রেখে নামাজ পড়তে যায়। পরবর্তীতে একই উপজেলার উত্তর শালুকিয়া (লতি বেপারী বাড়ী) গ্রামের মৃত. হারুন হোসেনের ছেলে শাকিল হোসেন (২১) সহ অজ্ঞাতনামা ২/৩ জন ও গাড়ির চালক এর পিছনে এসে নামাজের জন্য দাঁড়ায়। নামাজ শুরু হলে সেজদার সময় দেখতে পায় যে, চালকের পিছনে উক্ত আসামি নাই। পরে নামাজ শেষে ভিকটিম কামরুল হাসান প্রঃ মেহেদেী হাসান মসজিদ থেকে বাহির হয়ে দেখতে পায় যে তার ব্যাটারি চালিত অটোরিক্সাটিকে বা কারা চুরি করে নিয়ে যায়। সাথে সাথে বাদী চারদিকে খোঁজ করতে থাকে। বাদীর গাড়িতে জিপিএস ট্র্যাকার থাকার কারণে আসামীর অবস্থান সনাক্ত করা সম্ভব হয়। পরে জিপিএস ট্র্যাকার মাধ্যমে উপস্থিত সাক্ষীসহ এলাকার কয়েকজনকে নিয়ে আসামীর অবস্থানকৃত স্থানে বুড়িচং উপজেলার কাবিলা জুতা ফ্যাক্টরির সামনে দুপুর সোয়া ২ টার সময় উপস্থিত হয়ে দেখতে পান যে বাদীর অটোরিক্সাটি চালিয়ে নিয়ে যাচ্ছে দেখে ডাক দিলে বাদীকে দেখে চালক লাফ দেয় এবং গাড়িতে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন দৌড়িয়ে পালিয়ে যায়। সাথে সাথে বাদীসহ তার সাথে লোকজনের সহায়তায় বিবাদী শাকিল হোসেনকে আটক করে।

শাকিলকে আটক করার বিষয়টি বরুড়া থানা পুলিশকে সংবাদ দিলে বরুড়া থানার এসআই ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত আসামীকে নিজ হেফাজতে নেয় এবং ঘটনাস্থল হতে চুরি হওয়া ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করে।

এ ঘটনায় বরুড়া থানার মামলা দায়ের করা হয়েছে।

অভিনব কায়দায় হটপটের ভিতরে করে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবা চালান, একজন আটক

স্টাফ রিপোর্টার:

অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ৩১ মার্চ  রাতে চাঁদপুর জেলার সদর থানাধীন বড় ষ্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় হটপটের ভিতরে করে মাদক পরিবহনের সময় ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি গ্রামের মৃত. বশির আহমদের ছেলে মোঃ জসিম (২৮)।

মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বিভিন্ন সময় মাদক পরিবহনের সময় সে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করত। মূলত সে কক্সবাজার থেকে অল্প দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে তা বিভিন্ন স্থানে সরবরাহ করত। বর্ণিত তারিখে সে অভিনব কায়দায় হটপটের ভিতরের দিকে গায়ে স্কচটেপ ও পলিথিন দ্বারা পেচিয়ে ইয়াবা ট্যাবলেট পরিবহন করছিল এবং হটপটের ভিতর থেকে যেন ইয়াবার গন্ধ বাহিরে বের না হয় সেজন্য হটপটের ভিতরে ইফতার ও অন্যান্য খাদ্যসামগ্রী রেখেছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় চাঁদপুর জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লাকসামে দুই ইউপি সদস্যকে মারধর করে টাকা ছিনতাই, একজন আটক

 

লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে দুই ইউপির সদস্যকে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে,ঘটনাটি ঘটেছে গত শনিবার ও রবিবার উপজেলা পূর্বলাকসাম ও আজগরা ইউনিয়নে। অভিযোগের প্রেক্ষিতে হাছান মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্বলাকসাম ইউপি’র ৯ নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন শনিবার সন্ধ্যায় শরীফপুর গ্রামে আবদুল আক্কাছের ছেলে আবুল খায়ের মসজিদের পাশে ঘরের টিনের চাল খুলতে দেখে বাধা দিলে, সে মেম্বার উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং সাথে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়,তার শোর চিৎকারে লোকজন এগিয়ে আসলে, আবুল খায়ের হুমকি দিয়ে পালিয়ে যায়। অপরদিকে মেম্বার জহিরুল ইসলাম কে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হাছান মিয়া নামে এক যুবক কে আটক করেছে।

রোববার সকালে উপজেলার ৭নং আজগরা ইউনিয়নের আশকামতা গ্রামের আবদুল গফুরের ছেলে হাছান মিয়া ও মিজানুর রহমান মেম্বার জহিরুল ইসলামের সাথে একটি শালিস দরবার নিয়ে কথা কাটাকাটি হয়।এসময় অভিযুক্তরা লাঠি নিয়ে মেম্বারের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে এবং পকেটে থাকা ১৫হাজার ৭শত টাকা ছিনিয়ে নেয়।আহত ওই মেম্বার কে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ইউপির সদস্যরা পৃথক পৃথক ভাবে থানায় দু’টি অভিযোগ দায়ের করে।
লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দেবিদ্বারে সুইপার কলোনিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, একজন আটক

মোঃ জামাল উদ্দিন দুলাল ঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ৬ বছর বয়সী এক কণ্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় ধর্ষণের চেষ্টাকারি ইমরানকে (২০) আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ ।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায়  উপজেলার এ বি এম গোলাম মোস্তফা স্টেডিয়াম এর পূব পাশে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, একজন আটক হয়েছে। মামলা প্রক্রিয়াধীন ।