Tag Archives: কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

হাসিবুল ইসলাম সজিব:

কুমিল্লা মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার সকালে কুমিল্লা হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত স্কুলের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এসেট প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ম্যাটস কুমিল্লার অধ্যক্ষ ডা. সালাহউদ্দীন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এস এম সফিউল আজম চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার মো. শাহ জাহান।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন, ম্যাটস কুমিল্লার সহকারী পরিচালক ডাক্তার নাসিমা আক্তার, সিনিয়র লেকচার ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান ও জুনিয়র লেকচারার ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ মল্লিক।

প্রতিযোগিতার মেন্টর ছিলেন, ম্যাটস কুমিল্লার টিউটর গাজী মোস্তফা আলতাফ আরিফ ও ল্যাব টেকনোলজিস্ট মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল, প্রতিকার নয়, প্রতিরোধই শ্রেষ্ঠ উপায়, টাকাই সব সুখ শান্তি আনতে পারে ও সুশিক্ষাই মানবতার জন্য অপরিহার্য।

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ বনাম ময়নামতি মেডিকেল কলেজের মধ্যে রোববার রাতে প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিজয়ী হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা ড্যাবের (ডক্টরস এসোসিয়েশন বাংলাদেশ )সভাপতি ডা.এম.এম.হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.মো.সারোয়ার রেজা আকবর। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী,কুমিল্লা মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা.আরিফ হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন ডা.মাহবুব শিকদার ,ডা.আসিফ ইমরান,ডা.সাগর মাসুদ,ডা.রবিউল হোসেন পাটোয়ারী(রবি) ,ডা.আশরাফ উদ্দিন নিলয়,ডা.মো.কামাল হোসেন পলাশ সহ ময়নামতি মেডিকেল এবং কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। উক্ত খেলায় কুমিল্লা মেডিকেল কলেজ ৩-১ গোলে জয়লাভ করে।খেলা শেষে বিজয়ী দল এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।

খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং সার্বিক তত্ত্বাবধানে মাঠে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন ম্যাচ পরিচালনাকারী ১১ সদস্যের কমিটি এবং তাদের সহযোগী সদস্যরা।