Tag Archives: কুমিল্লার বরুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লার বরুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ৬নং চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা (শীতলপুর) গ্রামে শিউলী আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (৩০ মে) সকাল সাড়ে ৮ টায় নিজ ঘর থেকে শিউলী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।

শিউলি আক্তার বরুড়া উপজেলার মুড়িয়ারা (শীতলপুর) গ্রামের জয়নাল মিয়ার পুত্র মোঃ সীমারের স্ত্রী ও একই গ্রামের পূর্বপাড়ার জয়নাল মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে ঘরের তীরের সাথে শিউলীকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে প্রতিবেশীরা থানায় ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

শিউলীর পিতা জয়নাল মিয়া জনুর দাবি, শিউলিকে যৌতুকের জন্য তার স্বামী হত্যা করেছে। এটা পরিকল্পিতভাবে হত্যাকান্ড। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই”।

স্থানীয় ইউপি মেম্বার জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক উত্তম কুমার বলেন, আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই।সুরতহাল তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে বরুড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

কুমিল্লার বরুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের রাজপুর গ্রামে মোসাম্মাৎ খাদিজা বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) সকালে স্বামীর বসত ঘরে খাদিজার ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখে শশুড় বাড়ির লোকজন থানায় খবর দিলে বরুড়া থানা পুলিশের এস আই আনিসুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

খাদিজা বেগম উপজেলার শাকপুর ইউনিয়নের রাজপুর গ্রামের এবাদুল মিয়ার ছেলে শাহাদাত হোসেনের স্ত্রী।

খাদিজার বাবার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গোপাল নগর গ্রামে।

এলাকাবাসীরা জানান ,তাদের মাঝে প্রায় সময় পারিবারিক কলহ লেগে থাকতো। মূলত একারনে আত্নহত্যা করতে পারেন বলে তাদের ধারনা।

এ বিষয়ে খাদিজার বাবা বলেন, তারা খাদিজাকে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বরুড়া থানা পুলিশের উপ পরিদর্শক আনিসুল ইসলাম বলেন,আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।