Tag Archives: কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে আটক ২

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে আটক এক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার জগন্নাথপুর এলাকা থেকে মোঃ আবুল কাশেম (৫১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মে জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা এবং ১৯৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে র‌্যাব।

আটককৃত হলেন কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকার মৃত জোহর আলীর ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৮ মে) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় গাঁজা ও ফেন্সিডিল সরবরাহকালে ২ মাদক পাচারকারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গবার (১৮ জানুয়ারি) কুমিল্লার আমলাতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ট্রাকে করে মাদক পরিবহনের সময় তাদের আটক করা হয়।

এসময় ৭৫ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দির মৃত ধনু মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন (৪৬) ও চৌদ্দগ্রামের মমতাজ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩২)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলএবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উআসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।