Tag Archives: কুমিল্লায় “মুজিব বর্ষ ১ম ম্যাক্সিম গ্রুপ কাপ গল্ফ টূর্ণামেন্ট” অনুষ্ঠিত

কুমিল্লায় “মুজিব বর্ষ ১ম এ প্লাস গ্রুপ স্বাধীনতা দিবস কাপ গল্ফ টূর্ণামেন্ট” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে “মুজিব বর্ষ ১ম এ প্লাস গ্রুপ স্বাধীনতা দিবস কাপ গল্ফ টূর্ণামেন্ট -২০২২” অনুষ্ঠিত হয়েছে।

এ টুর্ণামেন্টে দেশের বিভিন্ন গল্ফ ক্লাব থেকে প্রায় শতাধিক গল্ফার অংশ নেন।

শুক্রবার (১ এপ্রিল) সকালে ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, এনডিসি, পিএসসি। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গল্ফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ প্লাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম তমিজ উদ্দিন ভূইয়া।

কুমিল্লায় “মুজিব বর্ষ ১ম ম্যাক্সিম গ্রুপ কাপ গল্ফ টূর্ণামেন্ট” অনুষ্ঠিত

 

সেলিম রেজা মুন্সি:

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে “মুজিব বর্ষ ১ম ম্যাক্সিম গ্রুপ কাপ গল্ফ টূর্ণামেন্ট” -২০২২” অনুষ্ঠিত হয়েছে। এ টুর্ণামেন্টে দেশের বিভিন্ন গল্ফ ক্লাব থেকে প্রায় শতাধিক গল্ফার অংশ নেন।

শুক্রবার (১১ মার্চ) সকালে ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

পরে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গল্ফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্সিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ হাবিবুর রহমান ।