Tag Archives: কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করলো উম্মে হাবিবা

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

উম্মে হাবিবা। কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। ৪জুন প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্ন্তভুক্ত অনার্স ২য় বর্ষের ফলাফলে ৩.৮২ পয়েন্ট পেয়ে অজিত গুহ মহাবিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করে। তার এ নজরকাড়া ফলাফলে কলেজের পক্ষে থেকে প্রদান করা হয়েছে পুরস্কার।

সোমবার (১২ জুন) বেলা ১২টায় কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম তার হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ভাষা সৈনিক অজিত মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোস্তাক আহমেদ, অত্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ওয়াসিম খন্দকার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কামরুর রশিদ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুন্নবী রনি, প্রভাষক মাহবুবুল আলম সুমন, প্রভাষক সিরাজুম মনিরা, প্রভাষক ইমাম হোসেন মজুমদার।

কলেজে সর্বোচ্ছ পয়েন্ট পেয়ে ১ম স্থান হওয়া উম্মে হাবিবা জানান, সর্বপ্রথম আমি আল্লাহ তাআ’লার নিকট শুকরিয়া আদায় করতেছি। আমি ৩.৮২ পেয়ে প্রথম হয়েছি। আমার এ ফলাফলের পিছনে আমার বাবা মা থেকে শুরু আমার কলেজ শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আমি একাডেমিক পড়ালেখা নিয়ে যখন কোনো সমস্যায় পড়তাম তখন আমি শিক্ষকদের সহযোগিতা নিতাম। সর্বোপরি আমি সবাইকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে জানতে কথা হিসাববিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ওয়াসিম খন্দকারের সাথে তিনি জানান উম্মে হাবিবা ভালো ছাত্রী ছিলো। সে কলেজে নিয়মিত ক্লাস করতো এবং সে বিগত দিনে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতো আমরা এসব সমস্যার সমাধানসহ পরীক্ষার পূর্ববর্তী সময় বিভিন্নভাবে গাইড লাইন দিয়েছি। তার এ ফলাফলে আমরা অনেক খুশি।

এ বিষয়ে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ শরিফুল ইসলাম জানান, উম্মে হাবিবার এ ফলাফলে আমরা অত্যাধিক আনন্দিত। আমরা চাই তার মতো আরো অনেক উম্মে হাবিবা বের হয়ে আসুক। উম্মে হাবিবা সামনে আরো ভালো করার সুযোগ আছে। আমি তার সাথে কথা বলেছি তারে বলেছি তুমি এখন থেকে বিসিএস এর প্রস্ততি নিতে থাকো। তোমার যেকোন সহযোগিতার প্রয়োজন হলে আমিসহ আমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করবা।

এছাড়াও তিনি আরো বলেন, এক সময় মানুষ এ কলেজ নিয়ে বিভিন্ন মন্তব্য করতো। এ কলেজে নাকি ছেলেমেয়েরা ভালো করে না। কিন্তু আমরা এখন বলতে পারি অজিত গুহ মহাবিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে। আর অন্যান্য শিক্ষার্থীর উদ্দেশ্য বলতে চাই কেউ যদি এমন কোনো ফলাফল করতে পারে কলেজ কর্তৃপক্ষ থেকে তাদের জন্য পুরস্কারসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে।

কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল :

কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় অজিত গুহ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির হলরুমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সম্মান ও ডিগ্রি পাস শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ফুল দিয়ে বরণ করে নেন অত্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, কলেজ পরিচালনা পর্ষদ এর সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হাসান ইমাম মজুমদার। কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থিয়েটার আন্দোলন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী, কলেজের উপাধাক্ষ্য মোস্তাক আহমেদ।

ঐতিহ্যবাহী কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে মোট ৭ টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগের ভর্তির কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটা বিভাগ নতুন রুপে সেজেছে আজ ফুলে ফুলে। সকাল হতে নতুন রুপে সাজতে শুরু করেছে কলেজের প্রতিটি বিভাগ। সবাইকে ফুলের মাধ্যমে বরণ করে নিয়েছে বিভাগীয় শিক্ষকগণ।

নবীনরা উৎফুল্ল চিত্তে আসছে প্রথম ক্লাসের উদ্দেশ্যে। সবার মাঝে নব ক্যাম্পাসের উচ্ছ্বাস বইছে। কলেজের ভিতরে প্রবেশ করতেই বিশাল সুদর্শন গেইট দেখে কয়েকবার চোখ না বুলিয়ে পারছেনা তারা। প্রতিটি শিক্ষার্থী পরিপাটিরূপে আসছে কলেজ ক্যাম্পাসে।

২০২০-২১ শিক্ষাবর্ষের (স্নাতক ১ম বর্ষ) সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী প্রীতি সাহা বলেন, অনার্সের ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস এবং আজকের এই নবীন বরন অনুষ্ঠানে এসে আমার খুবই ভাল লাগছে। যা সারাজীবন মনে থাকার মতো। তাছাড়া শিক্ষকদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি।

নবীন ছাত্রদের উদ্দেশ্যে কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক মহিউদ্দিন রানা বলেন, তোমরা যারা আমাদের এ কলেজে ভর্তি হয়েছ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এবং কলেজ ছাত্রলীগ পরিবার থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এ দিনটি তোমাদের যেমন স্বরনীয় আমাদের জন্য জন্য ও স্বরনীয় হয়ে থাকবে।

নবীন ছাত্রদের উদ্দেশ্যে কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম বলেন, অজিত গুহ মহাবিদ্যালয় কুমিল্লার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ফলাফল দিক থেকে আমরা অন্যান্য কলেজ এগিয়ে থাকি। আমাদের কলেজের পাশের হার ১০০%। আমি আশা করি তোমরা ও শতভাগ পাশের মাধ্যমে কলেজের সুনাম ধরে রাখবে। কলেজের নিয়ম- কানুন মেনে চলবা। তোমাদের সবাইকে জানাই কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের সদস্য ও বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান কামরুর রশিদ।