Tag Archives: কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন

কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক হলেন বাগদাদ চৌধুরী

স্টাফ রিপোর্টার:
‎
‎কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার হেড অব ডিজিটালের বাগদাদ চৌধুরী।
‎
‎কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিটিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক এদিনের জেলা প্রতিনিধি শাহ ইমরান।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
‎
‎নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মো. আলাউদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুল হক ও ডেইলি অবজারভারের ডিজিটাল প্রতিনিধি আনোয়ার হোসেন।
‎
‎সহ-সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার বিশেষ প্রতিনিধি সালাউদ্দিন সোহেল। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন বিজয় টিভির প্রতিনিধি ম্যাক রানা ও বার্তাবাজার অনলাইনের স্টাফ রিপোর্টার সুমন আহমেদ সোহান।
‎
‎এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন বৈশাখী টিভির ডিজিটাল প্রতিনিধি বিএম মহিউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার বার্তা প্রধান নাসরিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার সেলিম সজীব এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন দৈনিক পূর্বাশার ডেস্ক ইনচার্জ সাবিয়া সুলতানা।
‎
‎কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জুয়েল খন্দকার, মাহবুবুল আলম আরিফ, সৈয়দ রাজিব ও শরীফ প্রধান।
‎
‎সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক আজকের কুমিল্লার নির্বাহী সম্পাদক মাহবুব আলম বাবু, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিক মামুন, কানাডা প্রবাসী সাংবাদিক মাজহারুল ইসলাম বিপুল, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু এবং সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ। এ ছাড়া আইন উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সুদীপ রায়।
‎
নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে এই দুই সংগঠনের উদ্যোগে আঞ্জুমান মুফিদুল ইসলামের অধ্যায়নরত এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম রেজা মুন্সী, উপদেষ্টা দেলোয়ার হোসাইন আকাইদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান অতিথি ও সদস্যদের স্বাগত জানান।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান।

এ সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার কুমিল্লা প্রধান মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মীর শাহ আলম, সাপ্তাহিক গোমতির সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম রেজা মুন্সি ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য দেলোয়ার হোসাইন আকাঈদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালেক, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সহ-সভাপতি মাহবুব আলম বাবু, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা সনাক এর সভাপতি আলহাজ্ব শাহ মুহাম্মদ আলমগীর খান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মহিবুবুল হক ছোটন, চর্ম বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান আকন্দ জনি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ট্রেইনার ও ইউএনডিপি টাউন ফেডারেশনের সভাপতি ফরিদা আক্তার ডলি, মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হলেন হেলেন, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য তাজওয়ার ওহী,

 

এটিএন বাংলা ও এটিএন নিউজের রিপোর্টার খাইরুল আহসান মানিক, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শহীদুল্লাহ, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালিন সহ সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মামশাদ কবির , কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ, দৈনিক শিরোনামের সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন কে রিপন, দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি আব্দুল জলিল ভূঁইয়া, ব্যবসায়ী নাদের ইসলাম, দৈনিক সমাজ কণ্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী প্রমূখ ।

এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কান্দিরপাড় মসজিদের খতিব মাওলানা মোঃ ইব্রাহিম।