,

বরুড়ার পশ্চিম অশ্বদিয়া বাজার থেকে হায়েক্স গাড়ি চুরি

আজকের কুমিল্লা ডট কম :
January 16, 2018
news-image

 

আরিফ আজগরঃ

১৫ই জানুয়ারি রাতে বরুড়ার পশ্চিম অশ্বদিয়া বাজার থেকে ১টি হায়েস গাড়ি চুরি হয়েছে। গাড়িটির রং টুইঙ্কেল, এবং নাম্বারঃ ঢাকা মেট্রো চ- ১৩৫৮০৯।

গাড়ীর মালিক মোঃ রাজ্জাক হোসেন জানান, আমি গাড়িটি রাখার জন্য একটি ঘর করেছিলাম বাজারে, এবং এখানেই রেখে আসছি দীর্ঘদিন ধরে, কোনদিন কোন সমস্যা হয় নি। গতকাল রাতেও বরাবরের মতোই গাড়িটি রেখে বাড়ি যাই, সকালে বাজারে এসে দেখি গাড়িটি নেই, গাড়ি না দেখে মাথায় আকাশ ভাঙে, হন্য হয়ে শুরু করি খোঁজাখুঁজির, কোথায় কোন সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছি।