Tag Archives: কুমিল্লা জেলার

কুমিল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের কুমিল্লা’র ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। এ সময় সাজানো ও মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৯ জুন) বেলা ১১ টায় কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের টাউনহলের সামনে এ কর্মসূচি পালন করেছেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা। এ সময় মিথ্যা মামলাটি প্রত্যাহার না হলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সকল ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেন বক্তারা।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, ডা. প্রাণ গোপাল দত্ত এমপির যেই অনুসারী সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন- আমরা মনে করি তিনি প্রাণ গোপালকে রাজনৈতিকভাবে তি করার জন্যই এই কাজটি করেছেন। কারণ ডা. প্রাণ গোপালকে নিয়ে যেই সংবাদের জন্য আদালত পর্যন্ত গড়িয়েছেন- তার জন্য তিনি একটি বিবৃতি বা প্রতিবাদ দিতে পারতেন। কিন্তু সেটা না করে মামলা কেন করতে হলো? এ ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে- মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক।

বক্তারা আরো বলেন, চান্দিনা থেকে এমপির যেই অনুসারী মামলাটি করেছেন অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহর করবেন, করতে হবে। নতুবা এই আন্দোলন আরও কঠোর হয়ে উঠবে। প্রয়োজন হলে কুমিল্লার গণমাধ্যমকর্মীরা এমপি প্রাণ গোপাল দত্তের সকল ইতিবাচক সংবাদ বর্জন করতে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেসকাবের সাবেক সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক আবুল হাসানাত বাবুল, একাত্তর টিভির কাজী এনানুল হক ফারুক, একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার সহ-সভাপতি ওমর ফারুকী তà