Tag Archives: প্রতিবাদ

আওয়ামী লীগের পেইজে

আওয়ামী লীগের পেইজে প্রচারিত ভিডিওর প্রতিবাদে দাউদকান্দি পৌর বিএনপির সংবাদ সম্মেলন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন দাউদকান্দি পৌর বিএনপি।

সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি পেইজে প্রচারিত ভিডিও ফুটেজকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে দাউদকান্দি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার বলেন, ওই ভিডিওতে দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির কোন নেতা কর্মীর কোন সংযুক্ত নেই। ৫আগষ্ট দেশ স্বাধীন হয়েছে, ওইসময় কে কোথ্যেকে দুষ্কৃতকারী এসেছে এবং আওয়ামী লীগেরও কিছু লোক লুটপাটের সাথে জড়িত ছিল। যারা রাইফেল অস্ত্র লুট করেছে তাদের কারো সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। ওইদিনের হামলা বা ন্যাক্কারজনক ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত ছিল না। ওইদিন জনগণ ছিল, জনগণ কি করেছে বিএনপি নেতারা বলতে পারবে না।

তিনি বলেন, বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে বড় বড় অস্ত্র নিয়ে স্যারকে( ড. খন্দকার মোশাররফ হোসেন) হুমকি দিয়েছেন, স্যারের বাসা বাড়ি ভাংচুর করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে কোনদিন দাউদকান্দিতে এধরণের ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। বিএনপি সুশৃংখল দল, আওয়ামী লীগ হলো সন্ত্রাসী দল, সন্ত্রাসী করেছে বলেই তাদের দলনেত্রী পালিয়ে যেতে বাদ্য হয়েছেন। আর তাদের আওয়ামী লীগের ৩০০ এমপির একজনকেও বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। কারন কি, অবশ্যই তারা সন্ত্রাসী করেছেন। এখন দাউদকান্দির আওয়ামী লীগের কোন লোকজনকেও দেখা যাচ্ছে না। থানায় অগ্নিসংযোগ, ভাংচুর, অস্ত্র লুট সবই আওয়ামী লীগের লোকজন করেছেন। এখন বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আমেরিকা ইনক এর সভাপতি ও দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, সদর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজগর মেম্বার, সদস্য সচিব মহসিন আহম্মেদ, পৌর জাসাচ আহ্বায়ক মোল্লা সোহেল প্রমুখ।

উল্লেখ্য, গতকাল (৮সেপ্টেম্বর) ” বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক পেইজ থেকে একমিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করা হয়। পেইজে লেখা ছিল,

“এক্সক্লুসিভ কুমিল্লার দাউদকান্দিতে, কারা লুট করেছে থানা ও পুলিশের অস্ত্র?

৫ আগস্ট বিএনপির নেতৃত্বে কুমিল্লার দাউদকান্দি থানার ভিতর আগুন জ্বালিয়ে দেয়া হয় ও পুলিশের শটগান ও রাইফেল লুট করা হয়।

ভিডিও ফুটেজ দেখে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক।”

 

মুরাদনগরে এবার দ্বিগুণহারে তোলা হচ্ছে জিবির টাকা, প্রতিবাদে অটোরিক্সা চালকদের ধর্মঘট

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধে ধর্মঘট পালন করেছে অটোরিক্সা চালকরা।

মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতির কার্যালয়ের সামনে কয়েকশো অটোরিকশা চালক এই ধর্মঘট পালন করে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। তার এই ঘোষণার এক মাস না যেতেই, আবারো শুরু হয়েছে সেই চাঁদাবাজি। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে উপজেলা সদরের আল্লাহর চত্বর ও কোম্পানীগঞ্জ বাজার এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে জোরপূর্বক আদায় করা হচ্ছে জিবির টাকা। আর এই টাকা পরিশোধ করতে অনিহা প্রকাশ করলেই মারধরের শিকার হচ্ছে চালকরা।

অটোরিক্সা চালকরা জানায়, জিবির টাকার নামে চাঁদাবাজি বন্ধের ঘোষণার পর স্বস্তিতে থাকলেও বর্তমানে আবারও সেই চাঁদাবাজির আতঙ্কে দিশেহারা অটোরিক্সা চালকরা । এ বিষয়ে বিভিন্ন মহলে জানিয়ে কোন কাজ না হওয়ায় এই ধর্মঘট পালন করেছে তারা। তাদের দাবি সকল প্রকার জিবির নামে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি স্থানীয় এমপির ঘোষণা উপেক্ষা করে যারা দ্বিগুণ হারে জিবির টাকা আদায় করছে, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর জানান, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করে নি। খবর নিয়ে দেখছি।

এ বিষয়ে জানতে স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায় নি।

প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার দপ্তর তোফায়েল হোসেন মজুমদার স্বাক্ষরিত ও রেজিস্ট্রার দপ্তরের সিল সম্বলিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

চিঠিতে তিনি বলেন, জনাব আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমি মো. তোফায়েল হোসেন মজুমদার গত ০৫/০৯/২০২৩ ইং তারিখ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে আমার পক্ষে উক্ত দায়িত্ব পালন করা সম্ভবপর নয়। এমতাবস্থায়, আমি অদ্য ০৬/০২/২০২৪ ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করলাম। অতএব, উপর্যুক্ত প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এদিকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মূলত পদত্যাগ করার বিষয় হচ্ছে কিছু শিক্ষকদের ইস্যুর জন্য। যেমন শিক্ষকদের নিয়োগ বোর্ড আটকিয়ে রাখা, শিক্ষকদের প্রমোশন না দেওয়া, শিক্ষকদেরকে প্রাপ্য ছুটি না দেওয়া এবং নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্রে অযৌক্তিক শর্ত জুড়ে দেওয়া। এইগুলোর প্রতিবাদে আমি মনে করি যে এই প্রশাসনের সাথে থাকলে এই দায়ভার আমার উপরও চলে আসবে। প্রশাসনে সাথে থেকে এই বিষয়গুলো নিয়ে তো প্রতিবাদ করা যাবে না। তাই আমি হল প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করলাম।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২২ মার্চ দায়িত্ব পালনে উপাচার্যের সাথে সমন্বয়হীনতা ও অস্বস্তিবোধের কথা বলে পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের।

চাঁদপুরে মিথ্যা মামলা- হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরে মিথ্যা মামলা- হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোটসুন্দর গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, অন্তঃসত্ত্বা পান্না বেগমসহ বাড়ির নিরীহ মানুষের উপর হামলা, ঘরবাড়ি ভাংচুর ও লুটের প্রতিবাদে মানববন্ধন করেছে ছোটসুন্দর এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ইউনিয়নের ছোটসুন্দর এ. আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশে আলগী রাজারহাট বাজার সড়কের পাশে নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের দাবি জানিয়ে প্রশাসনের নিকট অনুরোধ জানান এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদকারীরা বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে নিহত দুদু গাজীর পরিবারের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। গত শনিবার সকালে বিদ্যুতের লোকজন আমাদের বসতঘরে মিটার সংযোগ দিতে আসলে নিহত দুদু গাজীর ছেলে মনির গাজী বাঁধা দিলে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা তৈরি হয়। এর মাঝেই হঠাৎ করে প্রায় ১২০ ফুট দূরত্বে রাস্তার পাশে দুদু গাজী জোরে কথা বলার সময় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উঠিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে বিছানায় রাখে। পরে অবস্থার অবনতি দেখে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরদিন বিকেলে নিহত দুদু গাজীকে মাটি দেয়ার পর তারা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। ঐদিন রাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও আমাদের জান মালের নিরাপত্তার কথা ভেবে আমাদের অনুরোধে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২জন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়।

গত সোমবার সকাল ৬টায় তারা চলে যাবার পর কবর জিয়ারতের কথা বলে বাড়ির ভিতরে ঢুকে মনির, রুবেল, মোহাব্বত, জুয়েল, হারুন, ভুলু, নানু, জাকির সহ প্রায় ৩০/৪০জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে আমাদের উপর হামলা চালান। আমরা তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম। তাদের হামলার আওয়াজ শুনে যে যেভাবে পারছি ঘর থেকে বের হয়েছি।

এ সময় মনির ও মতব্বত ৭ মাসের অন্তঃসত্বা পান্না বেগমকে চুল ধরে টেনে হিছড়ে লাথি কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তাকে আমরা মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করি। এ সময় চিৎকার শুনে পাশবর্তী লোকজন এসে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। গর্ভবতী পান্না বেগম হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। ডাক্তারের সাথে কথা বলে জানা যায়, পেটে থাকা বাচ্ছার অবস্থা আশংকা জনক। আমরা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

এর আগে উক্ত ঘটনায় গত রবিবার (১৫ অক্টোবর) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্রাহ্মণপাড়ায় যুবকের মৃত্যুর স্থান নিয়ে মিথ্যাচার; গ্রামবাসীর প্রতিবাদ

ব্রাহ্মণপাড়ায় যুবকের মৃত্যুর স্থান নিয়ে মিথ্যাচার; গ্রামবাসীর প্রতিবাদ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিল্লাল হোসেন নামে এক যুবকের মৃত্যুর স্থান নিয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে করে নিরীহ গ্রামবাসী হয়রানির শিকার হচ্ছে।

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তেতাভূমি গ্রামের ইউপি সদস্য মোঃ সুমন মিয়াসহ গ্রামবাসী।

গ্রামবাসীরা জানায়, গত সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী এলাকা তেতাভূমি গ্রামের মোঃ মানিক মিয়ার দোকানের সামনে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার মৃত আ: রশীদের ছেলে বিল্লাল হোসেন অসুস্থ্য হয়ে পরে।

এ সময় মানিক মিয়া বিল্লাল হোসনকে তার দোকানে নিয়ে বাসায়, বিল্লালের শরীর আরো খারাপ হলে দোকানের পাশে মানিক মিয়ার বোনের ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেয়।

সেখানে বিল্লাল হোসেনের অবস্থার অবনতি দেখে গ্রাম্য ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে বিল্লাল হোসেনকে মৃত ঘোষনা করেন। তাৎক্ষনিক ভাবে মানিক মিয়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশ, স্থানীয় শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারকে অবগত করেন।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ নিহতের পরিবারের উপস্থিতিতে পুলিশ মানিক মিয়ার বোনের ঘর থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে পরদিন দৈনিক কুমিল্লার কাগজ, ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদসহ বিভিন্ন পত্রিকা ও ফেসবুকে খবর আসে মনির হোসেনের ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুলত মরদেহ উদ্ধারের স্থান থেকে মনির হোসেনের বাড়ী প্রায় আধা কিলোমিটার দুরে।

পত্রিকায় মনির হোসেনের নাম ছাপা হওয়ার পর থেকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনির হোসেনের বাড়ীতে গিয়ে তাকে খুজতে থাকে।

ভূক্তভূগি মনির হোসেন বলেন, ঘটনার সময় তিনি মাঠে ছাগল নিয়ে জমিতে কাজ করতে ছিলেন। মানিক মিয়া তাকে ফোন দিয়ে মৃত্যুর খবর জানায়।

এ বিষয়ে স্থানীয় ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ সুমন মিয়া বলেন, মরদেহটি তার সামনেই মানিক মিয়ার বোনের ঘর থেকে উদ্ধার করা হয়েছে, মানিরের ঘর থেকে নয়।

দোকানে মালিক মানিক মিয়া বলেন, নিহত বিল্লাল হোসেন তার দোকানের সামনে অসুস্থ হয়ে পরলে তাকে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেন তিনি। পরে তার বোনের ঘরেই বিল্লাল হোসেনের মৃত্যু হয়েছে। মানিরের ঘরে মৃত্যুর খবর কেন পত্রিকায় ছাপা হলো তিনি জানেন না।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক তদন্ত মোঃ আমিনুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। যে ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সে ঘরের ছবি ভিডিও আছে। পত্রিকায় কেন ভূল নাম ছাপিয়েছে এ বিষয়ে সাংবাদিকরাই ভালো বলেতে পারেন।

কুমিল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের কুমিল্লা’র ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। এ সময় সাজানো ও মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৯ জুন) বেলা ১১ টায় কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের টাউনহলের সামনে এ কর্মসূচি পালন করেছেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা। এ সময় মিথ্যা মামলাটি প্রত্যাহার না হলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সকল ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেন বক্তারা।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, ডা. প্রাণ গোপাল দত্ত এমপির যেই অনুসারী সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন- আমরা মনে করি তিনি প্রাণ গোপালকে রাজনৈতিকভাবে তি করার জন্যই এই কাজটি করেছেন। কারণ ডা. প্রাণ গোপালকে নিয়ে যেই সংবাদের জন্য আদালত পর্যন্ত গড়িয়েছেন- তার জন্য তিনি একটি বিবৃতি বা প্রতিবাদ দিতে পারতেন। কিন্তু সেটা না করে মামলা কেন করতে হলো? এ ঘটনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে- মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক।

বক্তারা আরো বলেন, চান্দিনা থেকে এমপির যেই অনুসারী মামলাটি করেছেন অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহর করবেন, করতে হবে। নতুবা এই আন্দোলন আরও কঠোর হয়ে উঠবে। প্রয়োজন হলে কুমিল্লার গণমাধ্যমকর্মীরা এমপি প্রাণ গোপাল দত্তের সকল ইতিবাচক সংবাদ বর্জন করতে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেসকাবের সাবেক সভাপতি জৈষ্ঠ্য সাংবাদিক আবুল হাসানাত বাবুল, একাত্তর টিভির কাজী এনানুল হক ফারুক, একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার সহ-সভাপতি ওমর ফারুকী তাপস, সমকালের কামাল উদ্দিন, এখন টিভির খালেদ সাইফুল্লাহ, মাই টিভির আবু মুসা, ডিবিসি টিভির নাসির উদ্দীন চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার দপ্তর সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, প্রচার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, এখন টিভির মাসুদ আলম, মানবকন্ঠের তরিকুল ইসলাম তরুণ, আমাদের কুমিল্লার পুতুল আক্তার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক আহামেদ ইউসুফ আকাশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক ও কালের কন্ঠের আবদুর রহমান।

সমাবেশে বক্তারা আরো বলেন, দেশে ডিজিটাল আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলার আইন চালু থাকলেও, সাংবাদিকদের রার জন্য কোন আইন নেই। রাজনীতির গ্রুপিংয়ে জড়িয়ে সাংবাদিকদের বিরুদ্ধে জয়নাল আবেদীনের মত নেতারা তার নেতাকে খুশী করতে মামলা দেয়। অথচ আমরা দেখলাম ডা. প্রাণ গোপাল দত্ত এমপি আপনাকে কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত করেছেন।

আপনি সেই সুযোগে রাষ্ট্রকে অবজ্ঞা ও প্রশ্নবিদ্ধ করতে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন। এখনো সময় আছে মামলাটি প্রত্যাহার করুণ। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ফলে শুধু কুমিল্লা নগরী নয়, জেলার ১৭ উপজেলায় আন্দোলন ছড়িয়ে পড়বে। আপনার সকল ইতিবাচক সংবাদ পরিহার করা হবে।

উন্নয়নের নামে যে ব্রিজ-কালভার্ট হয়েছে, তাতে কতটুকু দুর্নীতি হয়েছে তার সকল তথ্য তুলে ধরা হবে। তাই এখনো সময় আছে রাজনীতির ট্যাগ লাগিয়ে সাংবাদিকদের পিছে লাগানোর চেষ্টা করবেন না।

মানববন্ধনে অংশগ্রহণ করেন চ্যানেল টুয়েন্টিফোরের জাহিদুর রহমান, সাংবাদিক সমিতি, কুমিল্লার ক্রীড়া সম্পাদক এন কে রিপন, দৈনিক আজকের জীবনের নেকবর হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মো. আবদুল আউয়াল সরকার, আমাদের কুমিল্লার সোহাইবুল ইসলাম সোহাগ, দেশ রুপান্তরের সুজন মজুমদার, চৌদ্দগ্রাম প্রেসকাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, রাইজিংবিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, আমাদের নতুন সময় লালমাই প্রতিনিধি কামাল হোসেন, স্বাধীন ভোরের সম্পাদক সোহাগ মিয়াজী, আমাদের নতুন সময়ের শাহ ফয়সাল কারীম, আমাদের কুমিল্লার মো.হাসান, মুজিবুর রহমান মুকুল, আবু সুফিয়ান রাসেল, জাহিদ হাসান নাঈম, হৃদয় হাসান, , সাইমুম ইসলাম অপি, ব্রাণপাড়া আমাদের নতুন সময় প্রতিনিধি ফারুক আহামেদ, যুগান্তরের দেবিদ্বার প্রতিনিধি আক্তার হোসেন, মেঘনা টিভি ব্রাহ্মণপাড়া প্রতিনিধি গাজী রুবেল, ভয়েস বাংলার প্রতিনিধি হান্নান, মানবজমিনের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম ভূইয়া, সাংবাদিক জামাল হোসেন, অপরাধ বিচিত্রার প্রতিনিধি এম এ মান্নান, কালজয়ী প্রতিনিধি সজিব ভূইয়া, ঢাকা ক্যানভাস প্রতিনিধি খন্দকার মহিবুল হক, আমাদের বাংলা প্রতিনিধি মনির হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত ৩ জুন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু মুছা মজুমদারসহ নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন। পরের সেটি তুলে ধরে সংবাদ পরিবেশন করে দৈনিক আমাদের কুমিল্লাসহ বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকা। ওই সংবাদের প্রেক্ষিতেই দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান ও পত্রিকাটির চান্দিনা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ এবং চান্দিনার মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু মুছা মজুমদারকে আসামি করে কুমিল্লার আদালতে ৬ কোটি টাকার মানহানির মামলা দায়ের প্রাণ গোপাল দত্ত এমপির অনুসারী চান্দিনা পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন জনি।

তিতাস প্রেসক্লাবে এসে ইউপি সদস্যের প্রতিবাদ

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লা তিতাস উপজেলার ৮ নং জিয়ারকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. শাহ-আলম এর নামে তারই এলাকার একটি মহল মিথ্যা অপপ্রচার করায় আজ বুধবার দুপুরে তিতাস প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সাথে প্রতিবাদ জানান।

এসময় তিনি সাংবাদিকদের নিকট বলেন, গ্রামের একটি ইরিগেশন প্রজেক্ট ও একটি মাছের প্রজেক্ট নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এঘটনায় তমিজ উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। তারই জের ধরে প্রতি পক্ষের বিএনপি নেতা মনু মেম্বারগং আমাকে জরিয়ে নানাহ রকম মন্তব্য ও অপপ্রচার করে আসছে বলে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো বলেন এঘটনার সাথে তিনি কোন প্রকার জরিত নেই বলেও দাবী করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও হোমনা- তিতাসের এমপি সেলিমা আহমদ মেরী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকারের সু-দৃষ্টি কামনাসহ সুষ্ট তদন্তের মাধ্যমে সুবিচার প্রার্থনা করেন।

এদিকে ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মনু মিয়া বলেন শাহ আলম মেম্বারই তমিজ উদ্দিনকে পরামর্শ দিয়ে মিথ্যা মামলা করিয়েছে বিষয়টা গ্রামের সবাই জানে।