Tag Archives: পদত্যাগ

পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী

পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ডেস্ক রিপোর্ট:

কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইল তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আগামী বুধবার (৮ জানুয়ারি) লিবারেল পার্টির জাতীয় সম্মেলনের আগেই ট্রুডো আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তবে ঠিক কোন দিন তিনি পদত্যাগের ঘোষণা দেবেন, তা এখনও স্পষ্ট নয়।

দ্য গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যেই লিবারেল পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতে পারেন বলে আশা করা হচ্ছে। যদিও এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্রগুলো জানায়, ট্রুডো কবে তার পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন তা নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে, দলের জাতীয় সম্মেলনের আগে তিনি এ ঘোষণা দিতে পারেন।

ট্রুডো পদত্যাগ করলে তিনি নতুন নেতা নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।

২০১৩ সালে লিবারেল পার্টির নেতৃত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। সেই সময় দলটি গভীর সংকটে ছিল এবং হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। তার নেতৃত্বেই দলটি পুনরুদ্ধার হয়ে ক্ষমতায় আসে।

তবে রয়টার্স জানাচ্ছে, ট্রুডোর পদত্যাগের সম্ভাব্য ঘোষণা কানাডার লিবারেল পার্টিকে এমন এক সময়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফেলে দেবে, যখন জরিপগুলোতে দেখা যাচ্ছে—চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে দলটি রক্ষণশীলদের কাছে খারাপভাবে পরাজিত হতে পারে।

জাস্টিন ট্রুডোর পদত্যাগের ফলে দ্রুত নতুন নির্বাচনের সম্ভাবনাও তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেরত দিয়ে গেল তিতাস থানায় লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি

তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট করে নিয়ে যাওয়া মালামাল, অস্ত্র ও গুলি ফেতর দিয়ে গেলেন লুন্ঠনকারীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে তিতাস উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া মালামাল ও অস্ত্র-গুলি উপজেলা আনসার ও ভিডিপির হেফাজতে রয়েছে।

ফিরিয়ে দেওয়া অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে- ১টি এলএমজি, ১টি রাইফেল ও ৫ রাউন্ড গুলি, ২টি শটগান ও ১০ রাউন্ড রাবার কার্তুজ ও ১০ রাউন্ড শীশার কার্তুজ, ১টি টিয়ার শেল গান, ১ রাউন্ড টিয়ারশেল, ১ টি পিস্তল ও ২০ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগজিন, ২ টি ছুড়ি, ১টি হ্যান্ডকাপ, পুলিশের সেফটি গার্ড, ৫টি অকেজো মোটর সাইকেল, ১টি পিক আপ, ২ টি পাম্প, ২টি ল্যাপটপ, ১টি টিভি, ১টি ফটোকপিয়ার, ১টি প্রিন্টার, ১টি ফ্যাক্স মেশিন ও ১টি স্ক্যানারসহ নানা ধরনের আসবাবপত্র ও অন্যান্য মালামাল।

জানাযায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা তিতাস থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এবং দুইজন পুলিশকে পিটিয়ে নিহত করে।

পরে সেনাবাহিনীর সহযোগিতা থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ। এ সময় থানায় থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, অস্ত্র ও গোলাবারুদ লুটে নেয় লুন্ঠনকারীরা৷ এরপর পুলিশ কর্মস্থলে না থাকায় গত ৭ আগষ্ট জেলা কমান্ড্যান্ট এর নির্দেশে থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হন ১০জন আনসার সদস্য। বর্তমানে মোতায়েন রয়েছে সেনাবাহিনী।

এবিষয়ে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বলেন, লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিতে স্থানীয় জনসাধারণ এবং ছাত্রদের সহযোগিতায় উপজেলাব্যাপী আমরা প্রচারণা চালিয়েছি। তারপর থেকে অনেকে নিজ দায়িত্বে মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে গেছেন। বাকিগুলো সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। তবে থানায় কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘থানায় এখনো আমাদের কেউ যায়নি। কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে তা এখন বলা যাচ্ছে না। কয়টি অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে আপাতত তাও বলতে পারছি না।’

প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার দপ্তর তোফায়েল হোসেন মজুমদার স্বাক্ষরিত ও রেজিস্ট্রার দপ্তরের সিল সম্বলিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।

চিঠিতে তিনি বলেন, জনাব আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমি মো. তোফায়েল হোসেন মজুমদার গত ০৫/০৯/২০২৩ ইং তারিখ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণে আমার পক্ষে উক্ত দায়িত্ব পালন করা সম্ভবপর নয়। এমতাবস্থায়, আমি অদ্য ০৬/০২/২০২৪ ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করলাম। অতএব, উপর্যুক্ত প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এদিকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মূলত পদত্যাগ করার বিষয় হচ্ছে কিছু শিক্ষকদের ইস্যুর জন্য। যেমন শিক্ষকদের নিয়োগ বোর্ড আটকিয়ে রাখা, শিক্ষকদের প্রমোশন না দেওয়া, শিক্ষকদেরকে প্রাপ্য ছুটি না দেওয়া এবং নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্রে অযৌক্তিক শর্ত জুড়ে দেওয়া। এইগুলোর প্রতিবাদে আমি মনে করি যে এই প্রশাসনের সাথে থাকলে এই দায়ভার আমার উপরও চলে আসবে। প্রশাসনে সাথে থেকে এই বিষয়গুলো নিয়ে তো প্রতিবাদ করা যাবে না। তাই আমি হল প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করলাম।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২২ মার্চ দায়িত্ব পালনে উপাচার্যের সাথে সমন্বয়হীনতা ও অস্বস্তিবোধের কথা বলে পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের।

দলীয় সংসদ সদস্যরা স্বতন্ত্রপ্রার্থী হলে পদত্যাগ করতে হবে না: ইসি

ডেস্ক রিপোর্ট:

দলীয় সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানায়, দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক, সংসদ সদস্য পদে থেকেই দলীয় এমপিরা স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।

বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, কোনো নির্দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে শর্তগুলো পরিপালন করতে হবে।

মো. শরিফুল আলম জানান, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী ইতোপূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকলে তালিকার প্রয়োজন হবে না।

পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেট বিশ্বকাপের চলমান আসরে বাংলাদেশ ক্রিকেট দল বাজে পারফরম্যান্স করায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার তাদের এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, মাঠের খেলার বাইরে এবারের বিশ্বকাপে সাকিব আল হাসান টুর্নামেন্টের মাঝে দলকে ফেলে দেশে এসেছিলেন অনুশীলন করতে। এর আগেও তিনি বিভিন্ন সময়ে খেলা চলাকালীন সময়ে বিজ্ঞাপনের শুটিং করে সমালোচিত হয়েছিলেন। যা কাম্য নয়। সাকিবের মতো একজন উঁচু মাপের খেলোয়াড়ের কাছে সমগ্র জাতি আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।

নোটিশে আরও বলা হয়, বর্তমান ক্রিকেট বিশ্বে এমন কোনো ক্রিকেট বোর্ড সম্ভবত খুঁজে পাওয়া যাবে না, যারা সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ দল গড়েছিল তাদেরই দেশ সেরা ওপেনারকে দলের বাইরে রেখে। যে ওপেনারকে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নিয়ে অবসর থেকে খেলায় ফিরিয়েছিলেন। বিশ্বকাপ শুরুর দুই মাস আগে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল দলের দায়িত্ব ছাড়েন। সেই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের বৃহত্তর স্বার্থে বিশ্বকাপের কথা চিন্তা করে সময়োপযোগী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আবার ওপেনার লিটন দাসও ব্যক্তিগত কারণে (পুত্রসন্তানের জন্ম) দুইবার খেলা চলাকালীন সময়ে দেশে এসেছেন। পেশাদার দলে মানবিক কারণে একবার আসা মেনে নেওয়া যায়। তাই বলে একাধিকবার! ম্যাচ গুরুত্বহীন হলেও পেশাদার টিমে এমনটা চলতে পারে না। ম্যানেজমেন্টের এমন শিথিল মানসিকতা চূড়ান্ত পেশাদার সময়ে আরও বেমানান। অথচ এ ক্ষেত্রেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বোর্ড।

সাংবাদিকদের কাছে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘হ্যাঁ আমরা অনেক আন্ডার প্রিপেয়ার্ড ছিলাম। এখন এসব অভিযোগ দিয়ে আসলে লাভ হবে না। তবে অবশ্যই প্রস্তুতি কম ছিল। তাহলে আইসিসি পুরুষ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ সাফল্য পেতে জাতীয় দলের প্রধান কোচ, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন প্রস্তুতি সঠিকভাবে নিতে কার্যকর ভূমিকা পালন করেনি? ফলে আপনারা বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যর্থতার দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না।

নোটিশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সম্পূর্ণ কোচিং স্টাফ ও নির্বাচক কমিটি বাতিল করবেন। একইসঙ্গে আইসিসি পুরুষ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ ব্যর্থতার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করবেন। এছাড়াও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিজস্ব কোচ তৈরি, আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো যে ধরনের উইকেটে হয় তার অন্তত কাছাকাছি মানের উইকেটে ঘরোয়া লিগে আয়োজন, স্কুল ও বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ও প্রশিক্ষণের আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সমগ্র জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করবেন। অন্যথায় প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে নোটিশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, হারের মধ্য দিয়েই শেষ হয়েছে টাইগারদের এবারের বিশ্বকাপ মিশন। রোববার সকাল ১০টায় ভারত থেকে দেশে পৌঁছেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে বাংলাদেশ ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে। বিশ্বকাপে বাংলাদেশের টানা হার নিয়ে দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতেই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগের দাবি জানান।

সূত্র: ঢাকাপোষ্ট

দেবিদ্বার পৌরসভায় মেয়র পদে লড়তে ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় তথ্যমতে, আবুল কাশেম দেবিদ্বার পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তিনি ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচন ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন।

এ বিষয়ে আবুল কাশেম ওমানী বলেন, পৌরবাসী আমাকে পছন্দ করেন। তাদের চাপে আমি মেয়র প্রার্থী হয়েছি। এর আগে জনগণ আমাকে ভোট দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। কিন্তু ভাইস চেয়ারম্যান হওয়ার পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। আশা করছি এবার নির্বাচিত হয়ে প্রত্যাশাগুলো পূরণ করতে পারবো। বিশেষ করে ভাইস চেয়ারম্যান পদে থেকে তৃণমূলের মানুষের জন্য তেমন কাজ করা সম্ভব হয় না এবং করার সুযোগও খুব কম।

ইউএনও নিগার সুলতানা বলেন, ভাইস চেয়ারম্যান পদ থেকে আবুল কাশেম পদত্যাগ করেছেন। জেলা প্রশাসকের পরামর্শে পদত্যাগপত্রটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে পদক্ষেপ নিবে।

উল্লেখ্য, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলার সদর ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ ও সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর ২১ বছর পর গত ৩১ মে দেবিদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ আগামী ১৭ জুলাই। এ পৌরসভায় ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ জন এবং নারী ভোটার ২২ হাজার ৮৯ জন।