,

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

আজকের কুমিল্লা ডট কম :
February 15, 2016

13097559-car-accident-Stock-Vector-crashবাগেরহাট: মোড়েলগঞ্জ-সাইনবোর্ড মহাসড়কের বিছল এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান মাহাফুজুর রহমানের বাবা আনোয়ার হোসেন (৮০) ও তার ছোট ভাই হুমায়ুন কবির (৪২)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. সমশের আলী জানান, কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে মোড়েলগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বিছট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। অপর আহত অটোভ্যানের চালক ও ২ যাত্রীকে স্থানী একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোশারফ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুজন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন।