,

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মনোহরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
December 20, 2020
news-image

 

মো আবুল খায়ের,মনোহরগঞ্জঃ

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটায় উপজেলা গোল চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এস এম শেখ কামাল, সাঃ সম্পাদক আবু নছর মো সালেহ মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন খিলা আজিজ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনির আহমেদ,আশির পড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাহজান, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মেজবাহ উদ্দিন, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো লোকমান হোসেন, ভোগই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ইলিয়াছ ভুঁইয়া, সাইকচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, বিপুলাসর আহমদ উল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোস্তফা কামাল, নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়াল,দক্ষিণ বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হাবিবুর রহমান, মান্দরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাহা আলম ভূইয়া, নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো দেলোয়ার হোসেনসহ সকল বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।