Tag Archives: কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন আব্দুস সালাম

কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মো: শামছুল ইসলাম

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লাসহ দেশের চারটি শিক্ষা বোর্ডে একযোগে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

যশোর, কুমিল্লা, সিলেট ও দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পদায়ন দেওয়া হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে এতে স্বাক্ষর করেন, উপসচিব মাহবুব আলম।

পদায়ন পাওয়া নতুন চেয়ারম্যান হলেন, যশোর বোর্ডে অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম, কুমিল্লা বোর্ডে অধ্যাপক মো: শামছুল ইসলাম, সিলেট বোর্ডে অধ্যাপক মো: আনোয়ার হোসেন চৌধুরী এবং দিনাজপুর বোর্ডে অধ্যাপক মহা: তৌহিদুল ইসলাম। তাদেরকে প্রেষণে পদায়ন করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন আব্দুস সালাম, কুভিকের নতুন অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া

মাহির ও মাছুম কামালঃ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া এবং একই সাথে প্রফেসর আব্দুস সালামকে কুমিল্লা শিক্ষাবোর্ড এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি বোর্ডের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের  বর্তমান অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ মে) মন্ত্রীপরিষদ এর উপসচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ প্রদান করা হয়। আগামী ১১ জুন উক্ত পদে এই রদবদল হবে।