Tag Archives: কুমিল্লা সংবাদ

মেঘনায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবাসহ মো. মিনহাজ ওরফে মিরাজ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার রাধানগর ইউনিয়নের রতনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে গতকাল দুপুরে মেঘনা থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মানিকারচর ইউনিয়নের আব্দুল্লাহর মোড় থেকে নতুন সড়ক হয়ে ছিদ্দিকের বাড়ির দিকে যাওয়ার পথে একটি আমবাগানের সা