Tag Archives: কুমিল্লা

কুমিল্লায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪২ কেজি ওজনের কষ্ঠিপাথর উদ্ধার

কুমিল্লায় প্রায় ২ কোটি টাকা মূল্যের কষ্ঠিপাথর উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বরুড়াতে ৪২ কেজি ওজনের কষ্ঠিপাথর উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। শুক্রবার বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঝালগাও গ্রামে মসজিদের পিলারের গর্ত খোড়ার সময় কষ্ঠিপাথরটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ হোসেন।

পুলিশ জানায়, বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঝালগাও গ্রামে উত্তর লক্ষীপুর মুনাফ মিয়ার বাড়ির সামনে একটি জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে। শুক্রবার বিকেলে নির্মাণাধীন মসজিদের একটি পিলারের গর্ত করার সময় একটি কালো রঙের কুষ্ঠি পাথর দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুষ্ঠিপাথরটি উদ্ধার করে পুলিশ।

জামাল নামে একজন জানান,এই ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসীর মাঝে কৌতুহল সৃষ্টি হয়। পাথরটি দেখতে এলাকাবাসী সবাই ভীড় করে। এতো বড় কালো রঙের কুষ্ঠি পাথর দেখে অনেকেই অবাক হয়।

এই বিষয়ে কুমিল্লা বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুষ্ঠি পাথরটি উদ্ধার করে। পাথরটি ওজন ৪১ কেজি ৫০০ গ্রাম। যা ২৫ ইঞ্চি দৈর্ঘ্য, ১৩ ইঞ্চি প্রস্থ ১টি কালো রংয়ের কষ্ঠিপাথর। পাথরটির আনুমানিক মূল্য ২ কোটি টাকা। আমরা চিঠির মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জানাবো। তাদের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি সোহাগ জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকৃষ্ণ নগর গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে। এ ব্যাপারে শুক্রবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া জানায়, মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ দ্রুতগতিতে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় তাকে সংকেত দিয়ে থামিয়ে তার দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতারসহ মোটর সাইকেলটি আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে ৭৩ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৭৩ বোতল ফেন্সিডিলসহ মনি (৩০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৬ সেপ্টেম্বর সকালে উপজেলার দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আটক হওয়া নারী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার উত্তর পাড়া গ্রামের মোঃ মালেক মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ গাইবান্ধা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় দুটি হাসপাতালকে সিলগালা, তিন লাখ টাকা জরিমানা

কুমিল্লায় দু’টি হাসপাতালকে সিলগালা, তিন লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেট্রোপলিটন হসপিটালে চিকিৎসা সেবা দেওয়ার বৈধ কাগজপত্র পায়নি ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য বিভাগ। এই হাসপাতালের অপারেশন থিয়েটারকে ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করে সিলগালা করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করার পাশাপাশি কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একদিন আগেও এ হাসপাতালে করা হয়েছে এক প্রসূতি মায়ের অস্ত্রোপচার। নবজাতক শিশুসহ ওই মাকে আবার রাখা হয়েছে অপারেশন থিয়েটারের লাগোয়া অস্বাস্থ্যকর কেবিনে।

যে হাসপাতালটিকে অনেক অনিয়মের অভিযোগে সিলগালা করা হলো, সেই হাসপাতালেই চিকিৎসা দিতে আসেন কুমিল্লার নামকরা চিকিৎসকরা।

এছাড়াও এক বছর ধরে কার্যক্রম চালানো নগরীর বাদুরতলা এলাকার মেডিকন স্পেশালাইজড হাসপাতালেরও নেই কোনো অনুমোদন ও কাগজপত্র। শুধুমাত্র মেশিনপত্র কিনেই হাসপাতাল নাম দিয়ে এর কার্যক্রম চলমান। ডেঙ্গু পরীক্ষাসহ প্রায় সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষায় সরকার অনুমোদিত মূল্যের তুলনায় বেশি নেওয়ার প্রমাণও পাওয়া যায়।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগে দুইটি বেড রেখেই সামনে ইমার্জেন্সি সিল লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানেই আছে একটি অক্সিজেন সিলিন্ডারও। তবে হাসপাতালের ফার্মেসির কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এ ছাড়াও হাসপাতালের যে সকল সরঞ্জাম থাকার কথা তার পর্যাপ্ত ছিল না। যে কারণে এক লাখ টাকা জরিমানা ও হাসপাতালের সকল বিভাগসহ হাসপাতাল সিলগালা করা হয়েছে।

উক্ত অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান (এমওসিএস) ও ডা. মো. আবদুল কাউয়ুম (এমও কোর্ডিনেটর)।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান জানান, মেডিকন হাসপাতালের কোনো অনুমতিপত্র নেই। তারা অনুমতি ছাড়াই রোগী ভর্তি, পরীক্ষা ও অস্ত্রপচার করে যাচ্ছিল। এছাড়াও তারা সকল পরীক্ষার দামও বেশি রাখে।

জরুরি বিভাগের ভেতর শুধু দুইটা বেড ছাড়া আর কিছুই নেই। এমন অনিয়মের কারণে তাদের জরিমানা করা হয়েছে।

এছাড়া মেট্রোপলিটন হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও রোগী দেখার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকাসহ নানান অভিযোগে হাসপাতালটিকে সিলগালা এবং দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে তাহসীন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টায় এ ঘটনা ঘটে।

সে উপজেলার পৌর সদরের কিং শ্রীপুর গ্রামের মোঃ ইয়াছিনের ছেলে।

জানা গেছে, পরিবারের অগোচরে বাড়ির পাশের পরিত্যক্ত ডোবায় পড়ে যায় শিশু তাহসীন। এসময় তাৎক্ষনিক শিশুটিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা ও রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পৃথক দুটি অভিযানে ১০২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ব্রাহ্মণপাড়া উপজেলা ও কোতোয়ালি থানার পুলিশ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করে।

মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান।

গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের জুনু মিয়ার ছেলে মো: স্বপন মিয়া (১৯) এবং কোতোয়ালি থানার সুবর্ণপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে তারেকুল ইসলাম তুহিন (২০)।

গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এস আই নাসিম উল হক ইমরানের নেতৃত্বে অভিযানে ব্রাহ্মণপাড়া থানার বাগরা নোয়াপাড়া এলাকার শশীদল-নয়নপুরগামী সড়কের শাহজাহান মিয়ার বাড়ীর সামনে থেকে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

অন্যদিকে কোতোয়ালি থানার এস আই শেখ মফিজুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের ঝালুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি, ৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান দুইটি পৃথক অভিযানে ১০২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

কুমিল্লার ধর্মপুর থেকে ৬০ কেজি গাঁজাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ৬০ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৪৫) এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর সকালে নগরীর ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ৫১ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার জগন্নাথপুর থেকে ৫১ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর দুপুরে জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, কুমিল্লার সংরাইশ গ্রামের মোঃ শামছুর ছেলে মোঃ রানা মিয়া (৩০) এবং গাজীপুর গ্রামের মৃত. জুলফু মিয়ার ছেলে মাহে আলম (৪২)।

রবিবার (২ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ৬ চোরাকারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার শাসনগাছা থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজী ও অন্যান্য পণ্যসামগ্রীসহ ৬ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাতে শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

উক্ত অভিযানে প্রায় ১ লাখ ২৪ হাজার ৯৬ পিস ভারতীয় আতশজবাজী, ২০ হাজার পিস ভারতীয় পন্ডস পাউডার, ৮৬০ পিস ভারতীয় টুথপেস্ট, ১৫০ পিস ভারতীয় ফেইসওয়াশ ও ১৯২ পিস ভারতীয় তেলসহ তাদেরকে আটক করা হয়।

চোরাকারবারিরা হলেন, কুমিল্লার শাসনগাছার কবির হোসেনের ছেলে মোঃ রনি (২১), মোঃ আবুল হাশেমের ছেলে নিরব হাসান অপু (১৯), ইন্তাজ আলীর মেয়ে জেসমিন (৩০), আড়াইওড়া গ্রামের মৃত. জামাল হোসেনের ছেলে মোঃ নাইম (২০), মুড়াপাড়া গ্রামের মৃত, মোস্তানের ছেলে ছাইম হোসেন (২০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মোঃ শুকুর উদ্দীনের ছেলে মোঃ কবির (২৮)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা বুড়িচংয়ে জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

বুড়িচংয়ে জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর শিকাপুর গ্রামের একটি জমি থেকে ইকবাল হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা৷

বৃহস্পতিবার সকালে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন খবর পেয়ে এস আই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর শিকারপুর গ্রামের বৃষ্টির পানিতে ডুবে থাকে জমিতে ইকবাল হোসেন (৩০) নামের যুবকের লাশ উদ্ধার করে বাড়ীর লোকজন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন নিহতের আত্মীয় স্বজনদের বরাদ দিয়ে জানান ইকবাল হোসেন শিকারপুর গ্রামের তাজ উদ্দিন সরকার বাড়ির মৃত আব্দুল জলিল এর ছেলে। সে নিমসার বাজারে লেবার হিসেবে কাজ করত।

প্রতিদিনের ন্যায় সে বুধবার রাত ৮ টায় তার মা শাহানারা বেগম ও স্ত্রীর নিকট জানায় সে নিমসার বাজার কাজে যাচ্ছে। ওই রাতে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি।

৩১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৬ টায় পাশের বাড়ির লোকজন ইকবাল হোসেন কে পানি যুক্ত জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবার কে জানালে ইকবাল হোসেন কে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। এসময় ইউপি সদস্য জাকির হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ঘটনা স্থলে গিয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে এস আই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য জাকির হোসেন আরও জানান নিহত ইকবাল হোসেন ছোট বেলা থেকে মৃগী রোগী ছিলেন। ধারনা করা হচ্ছে রাতের যে কোন সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে বাড়ির পাশের পানি যুক্ত জমিতে পড়ে গিয়ে ইকবাল হোসেন ওই খানে সে মারা যায়। নিহতের দুই বছরেরর একটি মেয়ে এবং তার স্ত্রী অন্ত:সত্ত্বা কয়েক মাসের ।

এ ব্যপারে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জায়েদুল ইসলাম জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করি। তবে যতটুকি জানা গেছে স্থানীয় ভাবে নিহত ইকবাল হোসেন একজন মৃগী রোগী ছিলেন। মৃত্যুর প্রকৃত কারন ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তি স্বাক্ষে জানা যাবে।