Tag Archives: গ্রেফতার ৯

চৌদ্দগ্রামে ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ৯

চৌদ্দগ্রামে ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ৯

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে সিগারেট তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ভারতীয় ‘মেসি’ ব্র্যান্ডের ৬ কার্টন সিগারেট ও একটি মেশিন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘীসংলগ্ন এলাকায় একটি অবৈধ ডিপুতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ৪ আগস্ট নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রাম থেকে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে একটি সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়। এ সময় কাউকে গ্রেফতার করতে না পারায় মেশিনটি পেরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনের জিম্মায় রাখা হয়। পরদিন ৫ আগস্ট মেশিনটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্য আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘীসংলগ্ন এলাকায় একটি অবৈধ ডিপুতে অভিযান চালায় পুলিশ। সেখানে চোরাই সিগারেট তৈরির মেশিন দিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির সময় নয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় মেশিনটি ও ছয় কার্টন নকল সিগারেট জব্দ করা হয়।

পেরিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন বলেন, ‘প্রশাসন অভিযানে পাওয়া সিগারেট তৈরির মেশিনটি আমার জিম্মায় রেখেছিল। চোরের দল ৫ আগস্ট মেশিনটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আমি ৬ আগস্ট নাঙ্গলকোট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করি। মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম থেকে মেশিনটি উদ্ধার করেছে বলে জানতে পেরেছি।’

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস বলেন, ‘নাঙ্গলকোট থানায় দায়ের হওয়া সিগারেট তৈরির মেশিন চুরির মামলার তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় একটি ডিপুতে অভিযান চালানো হয়। সেখানে মেশিন দিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির সময় নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মেশিন ও ছয় কার্টন বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।’

তদন্তের স্বার্থে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানাননি পুলিশের এই কর্মকর্তা।

হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেফতার ৯

হাজীগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার (২৩ জুন) হাজীগঞ্জ থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, সোমবার রাতে হাজীগঞ্জ থানার এসআই মো. সাইখ বিন আহম্মেদের নেতৃত্বে উপজেলার সেন্দ্রা এলাকার গাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরের পেছন থেকে ৫ পিস ইয়াবাসহ মো. বাদশা ওরফে রাজু (৩৫)-কে গ্রেফতার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালিগাঁও এলাকার সড়ক থেকে মো. নাছির হোসেন (৩৯)-কে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২ জন সিআর ওয়ারেন্টভুক্ত, ৩ জন জিআর ওয়ারেন্টভুক্ত, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ আরও ৭ আসামিকে গ্রেফতার করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোট ৯ আসামিকে আজ মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।