,

কুমিল্লায় বন্ধুর উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
October 31, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় বন্ধু সোশ্যাল ফেয়ার সোসাইটির উদ্যোগে ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকায় বন্ধু কার্যালয়ে তৃতীয় লিঙ্গের এসব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রতিজনকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি মশুর ডাল, সয়াবিন তেল, লবন ও পোলাও চাল বিতরণ করা হয়।

এই কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ মহিউদ্দিন, জেলা সমাজসেবা উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, বন্ধু সোশ্যাল ফেয়ার সোসাইটির ম্যানেজার মোঃ সাইদুর রহমান, কাউন্সিলর আবিদ হোসেন।