Tag Archives: চৌদ্দগ্রামে আন্তর্জাতিক যুব দিবসে বর্ণাঢ্য র‌্যালি

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলী।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা লতিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, চাঁনকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্লাহ, উপজেলা এনসিপির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মামুন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক যুব দিবসে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ

স্টাফ রিপোর্টার:

প্রযুক্তি নিভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি – এ প্রতিপ্রাদ্বকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২আগষ্ট )সকালে আয়োজিত রেলী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কমকর্তা জাকিয়া সরওয়ার লিমা। আলোচনা শেষে প্রশিক্ষন সনদ ও যুব ঋণের চেক বিতরণ করেন তিনি।

উপজেলা যুব উন্নয়ন কমকর্তা সফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা একেএম মীর হোসেন ,কৃষি কমকর্তা যোবায়ের আহমেদ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মামুনুর রশিদ মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান , পৌর জামায়াতে যুব বিভাগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি এছাক বেপারি , যুব সংগঠন নবনিতা ক্লাবের সাধারণ সম্পাদক সানজিদা বেগম প্রমুখ।