Tag Archives: চৌদ্দগ্রামে পুকুরের পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মজমুদার বাড়িতে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন; একই বাড়ির রাসেল মজুমদারের মেয়ে সামিরা আক্তার(১২) ও সাইফুল মজুমদারের মেয়ে সাফা মারওয়া(৭)।

বুধবার (১১ জুন) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নিহতদের প্রতিবেশি স্থানীয় যুবদল নেতা ইমরান মজুমদার।

জানা গেছে, সামিরা আক্তার ও সাফা মারওয়া পরিবারের সদস্যদের অগোচরে বুধবার দুপুরে বাড়ির পাশের ছোট পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাদের দুইজনকে না পেয়ে আশ-পাশের বাড়িতে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে আরেক শিশুর তথ্য মতে, পুকুরে নেমে খোঁজাখুজি শুরু করলে প্রথমে সামিরা আক্তার ও পরে সাফা মারওয়ার লাশ পাওয়া যায়। মুহুর্তের মধ্যেই পরিবারে শুরু হয় আহাজারি।

ইমরান মজুমদার বলেন, পুকুরে গোসল করতে নেমে ভাতিজি সামিরা আক্তার ও সাফা মারওয়ার মৃত্যু হয়েছে। ছোট সন্তানদের দেখে শুনে রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘শুনেছি-পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদেরকে হাসপাতালে আনা হয়নি’।

চৌদ্দগ্রামে পুকুরের পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে খেলার ছলে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে আদিবা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আদিবা উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাজীগ্রামের ডাক্তার বাড়ীর সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মাইন উদ্দীনের ছোট মেয়ে।

রোববার বাদ মাগরিব মরহুমার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, রোববার (৬ নভেম্বর) দুপুরে বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলছিলো আদিবা। খেলার ছলে পুকুর পাড়ে গেলে এক পর্যায়ে সে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়৷ পরে আদিবাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশু আদিবার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।