Tag Archives: চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনার মোটর সাইকেল চালকের মৃত্যু

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক বৃদ্ধের

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

নিহত মো. আবুল হোসেন (৬৫) কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মো. জালাল আহমেদ ভূঁইয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে আটটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা-সলাকান্দি রাস্তার মাথায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মিনি পিকআপ (পিরোজপুর-ম-১১-০০০৮) ভ্যানের ধাক্কায় মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। পরে দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার ফাঁড়ি থানার পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে মিয়াবাজার ফাঁড়ি থানার কর্তব্যরত অফিসার এসআই জুয়েল রানা দুর্ঘটনায় বৃদ্ধ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘনায় নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ফাঁড়ি থানায় নিয়ে আসে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল কাদের (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার শুভপুর ইউনিয়নের মধ্যম হাজারীপাড়া গ্রামের মাস্টার আলী আশ্রাফ এর ছেলে।

জানা যায়, রোববার (৩১ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ের সামনে মোটর সাইকেল যোগে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে আগত চট্টগ্রামগামী একটি লরি (চট্ট মেট্রো-ঢ-৮১-৩০৩৪) তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে সে।

এসময় স্থানীয় জনতা ধাওয়া করে ঘাতক লরিটিকে আটক করে। মিয়া বাজার পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার এসআই জুয়েল রানা সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী আব্দুল কাদেরের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর শুনে মিয়া বাজার ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছে। লাশটি তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় খোরশেদ আলম (৫৫) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারী) বিকেল ৫টায় এ দুঘর্টনা ঘটে।

নিহত খোরশেদ আলম চৌদ্দগ্রাম পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের মোহছেন আলীর পুত্র এবং একমি বাংলাদেশের এরিয়া ম্যানেজার।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন অংশে মোটর সাইকেলসহ বাজারে আসার সময় চট্টগ্রামগামী অজ্ঞাত একটি গাড়ি খোরশেদ আলমকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খোরশেদ আলমের আকষ্মিক মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে  বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে সড়ক দুর্ঘটনায় মোঃ সবুজ(২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

তিনি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার ইশরকুল গ্রামের সৈয়দ আলীর ছেলে। নিহত সবুজ একজন মাটি কাটার শ্রমিক। তথ্যটি নিশ্চিত করেছেন থানার পিএসআই আবেদ আলী।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাকসাম রোড এলাকায় বৃহস্পতিবার ভোরে দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে সবুজ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সবুজকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ মহিলার মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের চাঁপায় শাহেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।

নিহত উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের লাটিমী রাস্তার মাথায় এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথা এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস পথচারি শাহেনা বেগমকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনি সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনার মোটর সাইকেল চালকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় মোটর সাইকেল দুর্ঘটনায় এয়াকুব আলী সবুজ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সবুজ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভিতরচর গ্রামের শহিদুল ইসলামের পুত্র এবং ছুফুয়া এলাকার আমির শার্ট গার্মেন্টস এর কর্মচারী।

নিহতের চাচাতো ভাই খোরশেদ আলম জানান, বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় সবুজ।

এসময় নালঘর রাস্তার মাথা সংলগ্ন ইটভাটার সামনে একটি সিএনজি অটোরিক্সা মুখোমুখি হলে সবুজ মোটরসাইকেলসহ নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের যানাজা বুধবার বিকাল ৫টায় গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আমির শার্টস এর এডমিন ম্যানাজার একরামুল হক জানান, সড়ক দুর্ঘটনার সবুজের মৃত্যুর খবর পেয়েছি। সে প্রতিষ্ঠানের কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিল।