Tag Archives: টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নব গঠিত কমিটির অভিষেক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-০৬ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন ইতিহাস তৈরি করতে গেলে সাংবাদিক লাগবে। শুধু ইতিহাসবিদ দিয়ে ইতিহাস তৈরি হয় না। তিনি আরো বলেন কুমিল্লার উন্নয়নে ও মাদক নির্মূলে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সামাজিক অবক্ষয় ,অপরাধ, দূনীতি র বিরুদ্ধে সাংবাদিকদের আরো সচেষ্ট হতে হবে। তিনি গত ২৭মার্চ রাতে কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মিলনায়তনে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপরিচালক মোঃ শওকত ওসমান, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক নীতিশ সাহা, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নবগঠিত কমিটির সভাপতি একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনি, সহ-সভাপতি আরটিভির গোলাম কিবরিয়া, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকন,সাধারণ সম্পাদক জিটিভির সেলিম রেজা মুন্সী, সহ-সাধারন সম্পাদক বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক দীপ্ত টিভির শাকিল মোল্লা, প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল, দপ্তর সম্পাদক বাংলা টিভির মোঃ আরিফুর রহমান মজুমদার, নির্বাহী কমিটির সদস্য এটিএন বাংলা ও এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, দেশটিভির এম ফিরোজ মিয়া, বাংলা ভিশনের সাইয়িদ মাহমুদ পারভেজ, এনটিভির জালাল উদ্দিন, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু ও বাংলাদেশ টেলিভিশনের রাবেয়া আলম মজুমদারকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আক ম বাহাউদ্দিন বাহার। নুতন এই কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রণীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সহ সভাপতি আর টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মীর শাহলম। অনুষ্ঠানে স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন সাকিরা তাপসী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন মাওলানা আবু হানিফ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস।

গত ১৪ মার্চ সোমবার সংগঠনের এক সাধারণ সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২২-২০২৪ কমিটি গঠন করা হয়।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কমিটি গঠন:সভাপতি-রনি, সা. সম্পাদক-সেলিম রেজা

 

স্টাফ রিপোর্টার:

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কমিটি ২০২২-২০২৩ বছরের জন্য গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনিকে সভাপতি, জিটিভির সেলিম রেজা মুন্সীকে সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির দেলোয়ার হোসাইন আকাইদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

১৪ মার্চ সোমবার রাতে সংগঠনের এক সাধারণ সভায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

সংগঠনটি প্রবীণ সদস্য এবং প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আরটিভির গোলাম কিবরিয়া এ কমিটির প্রস্তাব করেন। পরে সর্ব সম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে আরটিভির গোলাম কিবরিয়া এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি, বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেনকে সহ-সাধারন সম্পাদক, দীপ্ত টিভির শাকিল মোল্লাকে অর্থ সম্পাদক, মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুলকে প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক, বাংলা টিভির মোঃ আরিফুর রহমান মজুমদারকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

এছাড়া এটিএন বাংলা এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, দেশটিভির এম ফিরোজ মিয়া, বাংলা ভিশনের সাইয়িদ মাহমুদ পারভেজ, এনটিভির জালাল উদ্দিন, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু ও বাংলাদেশ টেলিভিশনের রাবেয়া আলম মজুমদারকে নির্বাহী সদস্য করা হয়েছে।

এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

ভিক্টোরিয়ার ছাত্র রাসেলকে বাঁচাতে অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র রাসেল মিয়ার ২ টি কিডনী শতকরা ৯৫ ভাগ ডেমেজ হয়ে গেছে। রাসেলের চিকিৎসা সহায়তার জন্য নগদ ২ লক্ষ টাকা প্রদান করেছে অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশন।

শুক্রবার সকালে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র মোঃ সাইফ উদ্দিন রনী।

এ সময় উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের আহবায়ক আহমেদ কাদের জামান, সদস্য সচিব তোফায়েল আহমেদ তুহিন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের সদস্য তাজুল ইসলাম মিঠুন, মোহাম্মদ শাহ জালাল, মোঃ আরমান হোসেনসহ আরো অনেকে।