Tag Archives: ডাঃ তাহের

দেশের মৌলিক পরিবর্তনের

দেশের মৌলিক পরিবর্তনের জন্য প্রয়োজন দূর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব-ডাঃ তাহের

দেশের মৌলিক পরিবর্তনের জন্য প্রয়োজন দূর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব-ডাঃ তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এখানে থাকবে না শোসন বঞ্চনা ও প্রতিহিংসা। সংবিধানের আলোকে সকলকে সে অধিকার প্রদান করা হবে। ১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে। সে স্বাধীনতাও টিকলো না। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটি লাল সবুজের পতাকা। এ স্বাধীনতাও আমরা প্রাণভরে ভোগ করতে পারিনি। শুরু হল, শোসন ও লুটপাট। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। এই ৫ আগস্ট ধরে রাখতে হলে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দূর করতে হবে সকল বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। দেশের মৌলিক পরিবর্তনের জন্য প্রয়োজন দূর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব।

তিনি আ’লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনার যদি ভালো হয়ে যেতে যান, তাহলে আমাদের সকল সহযোগিতা থাকবে। আর যদি আবারও স্বৈরাচারী কায়দায় মেতে উঠার চেষ্টা করেন, সে পরিণাম ভালো হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। স্বৈরাচারের দোসররা এখনো ওৎপেতে রয়েছে।

ডাঃ তাহের শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, তিনি এখন ভারতে রয়েছেন। তবে কোন জায়গায় রয়েছেন সেটাও বলে না। ইতোমধ্যে তিনি দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন। সেখানে বসে বসে, দেশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। আপনি(শেখ হাসিনা) যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন, তাহলে গোপনে যেভাবে দেশ ত্যাগ করেছেন, আবারও দেশে এসে আদালতে আত্মসমর্পন করুন। আদালত আপনার ন্যায়-অন্যায়ের সকল বিচার করবে। ডাঃ তাহের শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর জামায়াতের আমীর মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, শহীদ সাহাবউদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান, পৌর জামায়াতের সাবেক আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল প্রমুখ। সম্মেলনে গত ১৮ বছর বিভিন্ন মামলায় কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়। ময়নামতি সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।

আ’লীগ গত ১৬ বছরে

আ’লীগ গত ১৬ বছরে খুন-গুমের রাজত্ব কায়েম করেছিল- সাবেক এমপি ডাঃ তাহের

আ’লীগ গত ১৬ বছরে খুন-গুমের রাজত্ব কায়েম করেছিল- সাবেক এমপি ডাঃ তাহের

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আ’লীগের নেতৃত্বাধীন স্বৈরাচার সরকার গত ১৬ বছরে চৌদ্দগ্রামে খুনের রাজত্ব কায়েম করেছিল। তারা কথায় কথায় খুন, গুম, হামলা, মামলা করে আসছিল। তারা জামায়াত-শিবিরের ১৪ জন নেতাকর্মীকে অন্যায় ভাবে খুন করে শহীদ করেছে। আমরা খুনের বদলে খুন চাই না। তবে যারা খুনের সাথে জড়িত, হামলার সাথে জড়িত, দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে। তাদের কোন ছাড় নেই। তারা চৌদ্দগ্রামটাকে একটা জাহান্নামে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, আমরা চাই সকলের সমতায় একটি চৌদ্দগ্রাম। যে চৌদ্দগ্রামে থাকবে না কোন বৈষম্য, অন্যায়, জুলুম, অত্যাচার। শুধু থাকবে শান্তি, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও প্রতিহিংসাবিহীন চৌদ্দগ্রাম। তিনি বলেন, চৌদ্দগ্রামে বিগত ১২ বছরে আমার বাবা-মায়ের কবর জেয়ারত করতেও দেয়নি এই স্বৈরাচার সরকার। একের পর পর মিথ্যা মামলা দিয়ে আমিসহ শত শত নেতাকর্মীকে মাসের পর মাস জেলহাজতে রেখেছে। আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ, চেয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু তারা হতে দেয়নি। তারা সাজানো ও পাতানো নির্বাচন করে ক্ষমতাকে বার বার কুক্ষিগত করেছে। তারা দেশের প্রতিটা সেক্টরে সেক্টরে দুর্নীতিবাজ ও পেটুয়া বাহিনী সেটাপ করে এক নায়কতন্ত্র তৈরি করেছিল। এ দেশের ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার শুধু ক্ষমতা ছাড়েনি, দেশ থেকেই পালিয়েছে। কেননা এমন জুলুম তারা করেছিল এদেশের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। তাই তারা দেশ থেকে পালিয়েছে।

শনিবার(১৪ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শিবিরের ২১৮তম শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর মু. আবদুস সাত্তার, বর্তমান আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, বর্তমান আমীর মাহজুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কাজী মোঃ ইয়াছিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান।

পরে মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের পরিবারের সাথে মতবিনিময় করেন সাবেক এমপি ডাঃ তাহের। এ উপলক্ষ্যে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর মু. আবদুস সাত্তার, বর্তমান আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, বর্তমান সেক্রেটারী মু. বেলাল হোসাইন, মসলিসে সুরা সদস্য নুরে আলম মিয়াজী, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম। সাবেক শিবির নেতা শাখাওয়াত হোসেন শামীম ও হাফেজ মর্তুজার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মন্নান, জামায়াতের মুন্সিরহাট ইউনিয়ন আমীর মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারী হাফেজ বদিউল আলম, শহীদ জামশেদের চাচা আইয়ুব মিয়াজী, এডভোকেট সাইফ উদ্দিন, জামায়াত নেতা কপিল উদ্দিন মোল্লা, নগদহাট বাংলাদেশের এমডি ইসরাফিল মোল্লা, মাস্টার মাসুম বিল্লাহ, শিবির নেতা মোজাম্মেল হক প্রমুখ। পরে কেন্দ্রীয় জামায়াতের উদ্যোগে শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের পরিবারের মাঝে দুই লাখ টাকা হস্তান্তর করা হয়। উভয় অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।