Tag Archives: ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য ওয়েবিনারের আয়োজন

ঢাকায় ভারতীয় হাইকমিশনে

ঢাকায় ভারতীয় হাইকমিশনে আয়ুর্বেদ দিবস ২০২৪ উদযাপন

ঢাকায় ভারতীয় হাইকমিশনে আয়ুর্বেদ দিবস ২০২৪ উদযাপন

স্টাফ রিপোর্টার:

ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ২৯ অক্টোবর ২০২৪-এ গুলশানের ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ৯ম আয়ুর্বেদ দিবস উদ্‌যাপন করে।

আয়ুর্বেদ দিবস ২০২৪-এর মূলসুর ছিল “বিশ্বস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন”। এই অনুষ্ঠানে আয়ুর্বেদ বিশেষজ্ঞগণ, গবেষক, শিক্ষার্থীবৃন্দ, ঔষধ শিল্পের প্রতিনিধিগণ ও বাংলাদেশের সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই আয়োজনে বক্তব্য প্রদানকালে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বাধে বলেন, আয়ুর্বেদ ও অন্যান্য ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতিসমূহের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ঐতিহ্যগত চিকিৎসা ক্ষেত্রসমূহে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ঢাকাস্থ আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার ফর মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারের প্রধান গবেষক মোখলেসুর রহমান, হামদর্দ বাংলাদেশ ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন ও ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চেয়ার ড. মুনাওয়ার হুসেন কাজমি আয়ুর্বেদের বর্তমান প্রাসঙ্গিকতা সম্পর্কে তাঁদের দর্শন ব্যক্ত করেন।

আলোচনা শেষে ছিল বিশিষ্ট সেতার বাদক এবাদুল হক সৈকতের সঙ্গীত পরিবেশনা। বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন আয়ুর্বেদিক পণ্য ও সেবার প্রদর্শনী স্টলগুলোও ছিল এই সন্ধ্যার বিশেষ আকর্ষণ।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য ওয়েবিনারের আয়োজন

স্টাফ রিপোর্টার:

ভারত ও বাংলাদেশের মধ্যে অনন্য বন্ধুত্ব উদযাপনের জন্য, বুধবার (৭ জুলাই) ঢাকাস্থ  ভারতীয় হাইকমিশনের উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘সমৃদ্ধ ভবিষ্যতের অংশীদারদের জন্য: ভারত @ ৭৫, বাংলাদেশ @ ৫০’ শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করা হয় । ওয়েবিনারে বাংলাদেশকে উন্নয়নের এবং অগ্রগতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ‘নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি প্রকল্প’ এর তরুণ পুরষ্কারপ্রাপ্ত ৭১ সালের মশাল বহনকারিদের উত্তরাধিকারিরা তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

এই বছর ভারত সরকারের উদ্যোগে  ১৬টি  মুক্তিযোদ্ধা বৃত্তি পুরষ্কারপ্রাপ্ত  বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের বংশধররা তাদের ভবিষ্যতের স্বপ্ন প্রকাশ করে। বৃত্তি পুরষ্কার প্রাপ্তদের মধ্যে নয় জন উচ্চ মাধ্যমিক স্তরে এবং বাকীরা  স্নাতক শিক্ষার্থী। দু’জন বাংলাদেশী শিক্ষার্থীকে আইটেক এবং আইসিসিআর বৃত্তিও প্রদান করা হয়েছে।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের যুগান্তকারী অনুষ্ঠানগুলি যৌথভাবে উদযাপনের এক অনন্য সুযোগের স্বীকৃতিস্বরূপ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোয়াজমেল হক ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন । আলোচনায় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দুরাইস্বামীও বক্তব্য রাখেন।

প্রবীণ মুক্তিযোদ্ধা কর্নেল (অব:)কাজী সাজ্জাদ আলী জহির সঞ্চালক হিসাবে ভার্চুয়াল আলোচনা পরিচালনা করেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সচিব খাজা মিয়া এবং বাংলাদেশের বিশিষ্ট গণমাধ্যমকর্মীরা। ভার্চুয়াল বৈঠকের সময়, বৃত্তি পুরষ্কাররাও এই উদ্যোগের জন্য ভারতীয় হাই কমিশনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বীর মুক্তিযোদ্ধাদের গর্বিত পুত্র, কন্যা এবং নাতি-নাতনিরা আরও পড়াশোনা করে দেশের অগ্রগতিতে নিজের অবদান রাখার ব্যতয় নিয়ে তাদের স্বপ্ন প্রকাশ করেন । মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন তারা ।