Tag Archives: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার :

দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে বায়োজিত হোসেন শুকতা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

২৪শে জানুয়ারী বুধবার বাংলাদেশ সময় ভোররাত ৩টায় কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুকতা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পৌরসদরের কিং শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মমিন ড্রাইভারের ছেলে। সুকতা চৌদ্দগ্রাম বয়েজক্লাবের সাবেক কৃতি ফুটবলার।

পরিবার সূত্রে জানা যায়, দক্ষিণ আফ্রিকার কেপটাউনের কিম্বানী এলাকায় গত রবিবার রাত সন্ধ্যা ৯টায় (আফ্রিকান সময়) সন্ত্রাসীরা বায়োজিত আহমেদ শুকতার উপর গুলিবর্ষন করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কিং ভ্যালি হাসপাতালে নেয়া হলে টানা তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।

নিহতের ভাই জাবেদ হোসেন ও বোন সুমি আক্তার জানার, গত রবিবার রাতে সুপার শপের ক্যাশে বসা ছিল বায়োজিত। এসময় অজ্ঞাত সন্ত্রাসীরা বায়োজিদকে অন্তত ৫রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার যুবক নিহত

 

স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ আফ্রিকার ফোর্ট এলিজাবেথ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আফ্রিকান এক অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিতে কুমিল্লার নাঙ্গলকোটের শাহাজাহান সাজু (৪৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির আটিয়াবাড়ি গ্রামের রুস্তম আলী ভুঁইয়ার ছেলে। শাহাজাহান সাজুর স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

নিহতের ছেলে মো. মানিক  জানান, তার বাবা শাহাজাহান সাজু দক্ষিণ আফ্রিকার ফোর্ট এলিজাবেথ এলাকায় গত ১৬ বছর থেকে দু‘টি খাদ্য সামগ্রীর দোকান দিয়ে ব্যবসা করে আসছে।

গত ৫ মাস আগে সে ছুটিতে এসে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যায়। গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে শাহাজাহান সাজু তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে বের হয়ে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় আফ্রিকান অস্ত্রধারী সন্ত্রাসী তার বুকে এবং পিঠে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মার্কেন্টাইল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগামী ২-৩ দিনের মধ্যে তার লাশ দেশে আনার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বজনরা