Tag Archives: দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

দাউদকান্দিতে কাভার্ডভ্যান বোঝাই নিষিদ্ধ

দাউদকান্দিতে কাভার্ডভ্যান বোঝাই নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ১

দাউদকান্দিতে কাভার্ডভ্যান বোঝাই নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন বোঝাই কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ। মঙ্গলবার(৪ফেব্রুয়ারী)ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে চালকসহ আটক করা হয়।

চালক উজ্জ্বল হোসেন যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল দিঘিরপার গ্রামের আব্দুস সামেদের ছেলে।

পুলিশ জানায়, ঢাকার ইমামগঞ্জ থেকে কাভার্ডভ্যানে করে নিষিদ্ধ পলিথিন চট্টগ্রাম যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি হাইওয়ে পুলিশ টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ২৫০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। পরে ট্রাক চালক উজ্জল হোসেনকে আটক করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

হাইওয়ে পুলিশ( কুমিল্লা রিজিয়ন) খাযরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ হতে দাউদকান্দি মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহিদনগরে এ দুর্ঘটনায় চালক সাকিব আহত হয়েছেন।

নিহত শিশির(১৬) উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের মৃত লিয়াকত আলী খোকনের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আহতবস্থায় শিশির ও সাকিবকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশিরকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।