Tag Archives: দাউদকান্দিতে মোটরসাইকেলে করে ফেনসিডিল পরিবহণকালে আটক ২ জন

দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায়

দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ইতালি প্রবাসীর মৃত্যু

দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ইতালি প্রবাসীর মৃত্যু

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ইতালি প্রবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল সাড়ে চারটায় মহাসড়কের গোমতী-মেঘনা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উদ্দিন (১৮) দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে।

অপরজন পৌরসদরের সবজিকান্দি চৌধুরী বাড়ির শহিদ উল্লাহর ছেলে ইতালি প্রবাসী সৈকত সরকার (১৮)। তারা দুজনে বন্ধু। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বলেন, সেতুর উপরে চট্টগ্রামগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। দুজনই ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার কারণ জানাযায়নি।

দাউদকান্দিতে মোটরসাইকেল চালক হত্যায় জড়িত ২ আসামী  গ্রেফতার

 

জাকির হোসেন হাজারী:
দাউদকান্দিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সবজিকান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে মোঃ মনির(২৪) এবং দোনারচর গ্রামের মাইজ উদ্দিনের ছেলে আলাউদ্দি(৩০)।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আটক করে মডেল থানা পুলিশ। আজ বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত দুজনই কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আটককৃত মনিরের বিরুদ্ধে ৩ টি মামলা এবং আলাউদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, দ্রুত বিচার ও মাদকের ১২ টি মামলা বিচারাধীন আছে। তাদের সহযোগীদের গ্রেফতার অভিযান চলমান আছে।

উল্লেখ্য, ১৭ মে রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর উপর অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন(২৬) নামে এক মোটরসাইকেল আরোহী খুন হয়। এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা করেন নিহতে ভগ্নিপতি ইব্রাহিম।

দাউদকান্দিতে মোটরসাইকেলে করে ফেনসিডিল পরিবহণকালে আটক ২ জন

 

জাকির হোসেন হাজারীঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেলে করে ফেনসিডিল পরিবহণকালে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১জানুয়ারী) সন্ধ্যায় মহাসড়কের হাসানপুর তাসফিন পাম্প এলাকা থেকে তাদেরকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার লালবান গ্রামের আমান মিয়ার ছেলে জুয়েল(২৪) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সানিউর রহমান (২৫)।

পুলিশ তাদের সাথে থাকা ব্যাগে বিশেষ কৌশলে পেপার দিয়ে কস্টিপে মোড়ানো ফেনসিডিলের দশটি প্যাকেট উদ্ধার করেন। প্রতিটি প্যাকেটে ১০টি বোতল করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে। তারা মোটর সাইকেলে (ঢাকামেট্টো-ল- ১৩-৮৫৯৮) করে কুমিল্লার সোয়াগাজি থেকে গজারিয়ার উদ্দেশ্য যাচ্ছিলো। দাউদকান্দি থানায় মামলার প্রস্তুতি চলছে।