Tag Archives: দাউদকান্দি উপজেলা

সদর দক্ষিণে

সদর দক্ষিণে মাদকসহ ২ যুবক আটক

সদর দক্ষিণে মাদকসহ ২ যুবক আটক

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণে মাদকসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

সদর দক্ষিণে

আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ জহিরুল ইসলাম কামরুল (২৪) ও একই গ্রামের মৃত. সামসু মিয়ার ছেলে মিজান (৩১)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল ও বিয়ার সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৮সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাছেদকে আহবায়ক এবং খন্দকার রিমন আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

জানা গেছে, গত ১৯আগষ্ট দাউদকান্দি উপজেলা ছাত্রদলের ৩১ সদসের কমিটি অনুমোদন দিয়েছিল জেলা ছাত্রদল। ওই কমিটিতে কাউসার মোল্লাকে আহবায়ক এবং খন্দকার রিমন আহম্মেকে সদস্য সচিব করা হলে উপজেলার বিএনপি ঘরানার নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় বিএনপির নেতৃবৃন্ধকে অবগত না করে কিছু বিতর্কিত ও ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ব্যাক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ এবং যোগ্য ও নিবেদিত ছাত্র নেতাদের কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি বাতিলের দাবী তুলেন সংগঠনের তৃণমুল নেতাকর্মীরা। এরপর (২৪আগষ্ট) কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বাতিল করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে সাইফুল হাসান ভূইয়া ও মেহেদি হাসান ঢালীসহ ২২জনকে যুগ্ম আহবায়ক এবং ২৪ জনকে সদস্য করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়নের কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে।

 

কুমিল্লার দাউদকান্দিতে ৩ প্রতিষ্ঠান‌কে লক্ষা‌ধিক টাকা জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভোক্তা বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৩ প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ১০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার।

রবিবার (৯ এ‌প্রিল) বেলা ১১টা থে‌কে উপ‌জেলার গৌ‌রিপুর বাজা‌রে এই বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়।

এ সময় ইফতা‌রি‌ সামগ্রী জিলা‌পি‌তে ক্ষ‌তিকারক রং মেশা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স জল খাবার মি‌ষ্টির দোকান‌কে ২০ হাজার ট‌াকা জ‌রিমানা করা হয়েছে। ২০ কে‌জি রং মি‌শ্রিত জিলা‌পি জব্দ ক‌রে ধ্বংস করা হয়েছে।

এছাড়াও অন‌্যায‌্যভা‌বে জুতার দাম বা‌ড়ি‌য়ে ট‌্যাগ লাগা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স আরাম সুজকে-২ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন‌্যায‌্যভা‌বে কাপ‌ড়ের দাম বা‌ড়ি‌য়ে ট‌্যাগ লাগা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স মা‌য়ের দোয়া গা‌র্মেন্টস‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর শামসুজ্জামান ও গৌ‌রিপুর পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের এসআই রা‌জি‌বের নেতৃ‌ত্বে এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র পদযাত্রায় পুলিশের গুলি, আহত ২৫

 

চান্দিনা সংবাদদাতাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ‘পদযাত্রায়’ গুলি ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে পুলিশ। এতে চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি, দুই পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা খাদঘর ওই ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন চান্দিনা থানায় কর্মরত কনস্টেবল শিপন হোসেন ও হাসান পারভেজ।

আহত বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা হলেন- চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, য্গ্মু আহবায়ক উজ্জ্বল, যুবদল নেতা আলমগীর হোসেন, দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের যুবদল নেতা খোকন খাঁন, বনকোট গ্রামের সোহেল। কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন, কুমিল্লা (উঃ) জেলা বিএনপি’র অর্থ সম্পাদক আজহার মেম্বার, কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা (উঃ) জেলা যুবদল নেতা ভিপি শাহীন, কুমিল্লা (ঊঃ) জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, দেবীদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো. রবিউল আউয়াল সাইফুল, উপজেলা যুবদলের আহবায়ক অব্দুর রহমান, বিএনপি নেত্রী তাছলিমা বেগম, আলেয়া বেগম, রমজান হোসেনসহ আরও অন্তত ৪/৫ জন।

আহতদের চান্দিনা, দেবীদ্বার, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আমরা দাউদকান্দির দড়ানিপাড়া এলাকায় জড়ো হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল। পুলিশের বাঁধার মুখে সেখান থেকে আমরা ফিরে এসে গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পদযাত্রা শুরু করি। এসময় পুলিশ এসে আমাদের বাঁধা দেয়। পুলিশের এমন ভূমিকায় যুবদল নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের সাথে বাক-বিতন্ডা ও ধস্তাধস্তি হয়। এসময় পুলিশ এলোপাথারী গুলি বর্ষণ ও লাঠি চার্জ করে। এসময় চান্দিনা উপজেলা বিএনপি সভাপতিসহ বিভিন্ন উপজেলার আরও অন্তত ২৫জন নেতা-কর্মী আহত হয়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, মহিলা দল নেতা তাছলিমা বেগম, আলেয়া বেগমের মধ্যে তাছলিমা বেগমের মাথা এবং হাতে বন্দুকের বাটের আঘাতে মারাত্মক জখম হয়েছে। তাকে আশঙ্কা জনক অবস্থায় কুমেকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার জানান, আমরা শান্তিপূর্ণ ভাবে পদযাত্রা কর্মসূচী করছিলাম। এখানে এসে পুলিশ আমাদের বাঁধা দিয়ে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এতে অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।

এ ব্যপারে দেবীদ্বার উপজেলার ভাণী অস্থায়ী পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান হামলা ও আহত হওয়ার সত্যতা স্বীকার করে শনিবার বিকেলে বলেন- এখন ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানাব বলে ফোনের সংযোগ কেটে দেন।

এব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ‘বিএনপি নেতারা পদযাত্রার নামে মহাসড়কে বেড়িক্যাট সৃষ্টি করে উশৃঙ্খলতা করছিল। এসময় চান্দিনা থানা পুলিশ ও দেবীদ্বারে ভানী ক্যাম্প পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের উপর হামলা করে। চান্দিনা থানার দুই পুলিশ সদস্যকে আহত করে। আত্মরক্ষার্থে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে’।

কুমিল্লার দাউদকান্দিতে গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর

 

জাকির হোসেন হাজারীঃ

ভ্যানচালক, দিনমজুর এবং অন্যের বাড়ি কাজ করা মানুষগুলোর মতো অসহায় পরিবারের কাছে জমি কিনে পাকা ঘর করে থাকাটা রীতিমতো অধরা স্বপ্ন। আর, এসব মানুষের কাছে সে স্বপ্ন এখন বাস্তবেই ধরা দিয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে স্বপ্নপূরণ হয়েছে অসহায় এসব মানুষের। যারা একসময়ে সরকারি জায়গায়, ভাড়াবাড়ি, অন্যের দয়ায় কারও রান্নাঘর বা বারান্দায় থাকতেন, তারা এখন প্রত্যেকেই এক টুকরো জমি এবং একটি আধপাকা ঘরের মালিক।

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৭০জনের মধ্যে ৩৪জন ভ‚মিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে দুই শতক জমিসহ আধপাকা নতুন ঘর। ঘরে বিদ্যুৎ-সংযোগও রয়েছে। প্রকল্প এলাকায় রয়েছে টিউবওয়েলও।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টার সময় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নিবাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক কমান্ডার খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নোমান মিয়াসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দাউদকান্দি উপজেলার ৩৪জন গৃহহীন পরিবারকে দুই শতক জমির দলিলসহ তাদের মাঝে চাবি হস্তান্তর করার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নিবাহী অফিসার মোঃ মহিনুল হাসান বলেন, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতক জমিতে দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা করণ ঘর ৩৪ জন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হয়। এসব ঘরে রয়েছে পানি ও বিদ্যুৎসহ প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝেসহ আধুনিক ও উন্নত জীবন যাত্রার সকল সুযোগ-সুবিধা।
এর আগে ১ম ও ২য় ধাপে উপজেলার ১৭২টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

দাউদকান্দিতে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার (৫ মে) বেলা ১১টায় উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা ও কলাকোপা গ্রামে এবং গৌরীপুর ইউনিয়নের আমিরাবাদ এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিতকল্পে গৃহনির্মাণ কাজ পরিদর্শন এবং দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ জুয়েল রানা, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার, ইলিয়িটগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ প্রমুখ।

দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৩৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান তিতাস উপজেলার গোপালপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, নিহত আব্দুর রহমান একটি ঔষুধ কোম্পানীর রিপ্রেজেন্টিভ পদে চাকুরী করতো। মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাওয়ার পথে শহিদ নগর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

সন্তানের পিতৃ পরিচয়ের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছেন সালমা আক্তার

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে নবজাতকের পিতৃ পরিচয়ের জন্য স্থানীয় মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরছেন সালমা আক্তার নামে এক মা।

স্থানীয়ভাবে গোপনে কয়েক দফা শালিস বৈঠক হলেও এর কোনো সুরাহা পাননি তিনি। সালমা আক্তার (৩০) উপজেলার দশপাড়া গ্রামের দিনমজুর আলী আজগরের মেয়ে।

সালমা আক্তার জানান, প্রতিবেশি শাজাহানের ছেলে রবি মিয়া প্রায় সময়ই আমাদের বাড়িতে আসতো। আসা যাওয়া করা কালে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। বলে আমিতো তোমাকে আগেই পছন্দ করতাম, এখনতো তোমার ডিভোর্স হয়ে গেছে, এই বলে এক পর্যায়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একদিন এক হুজুর এনে গোপনে বিয়ে পড়ায় সে। এরপর আমার সঙ্গে দৈহিক সম্পর্ক করে রবি। আমি গর্ভবতী হয়ে পড়লে এলাকার লোকজনকে জানাই। এনিয়ে গোপনে সালিশ বৈঠক হলে সন্তান ভূমিষ্ট হওয়ার পর আনুষ্ঠানিকভাবে আমাকে মেনে নিবে বলে জানায়। আর চার বছর আগে ডিভোর্সের সময় পাওয়া কাবিনের চার লাখ টাকা রবি সুদে লাগাবে দিবে বলে নিয়েছে। মুলত ওই টাকার লেনদেন করতে গিয়েই তার সাথে প্রেমের সম্পর্ক হয়। এখন পুরো বিষয়টি অস্বীকার করছেন রবির পরিবার। এখন সুস্থ্য হওয়ার পর আইনের আশ্রয় নিব।

গত ১৯ মার্চ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর সংলগ্ন একটি বাড়িতে কন্যা সন্তান প্রসব করেন সালমা আক্তার।

দশপাড়া গ্রামের খোকন ব্যাপারী বলেন, তিন/চার মাস আগে বিষয়টি জানার পর আমরা গ্রামের লোকজন উভয় পরিবারের সাথে কথা বলে সামাজিকভাবে সমজোতা করে দিয়েছি যে সন্তান ভূমিষ্ট হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিয়ে পড়ানো হবে। সব কিছু মেনে নবজাতকের খরচ বাবদ সাতদিন আগে আমার মাধ্যমে দশ হাজার টাকাও দিয়েছে রবির পরিবার। কিন্তু সন্তান ভূমিষ্ট হওয়ার তিনদিন পর সব অস্বিকার করছেন রবি।

রবি মিয়া বলেন, সালমা আক্তারের সাথে আমার টাকার লেনদেন আছে ঠিক, তবে সে না আমি তার কাছে টাকা পাবো। সে টাকা না দেয়ার জন্য আমার নামে অহেতুক বদনাম করছে। কিসের টাকা পাওনা জানতে চাইলে বিষয়টি এরিয়ে যান। প্রেমের সম্পর্ক ও বিয়ের বিষয়টি অস্বিকার করে বলেন, সে আদালতে যাক, সেখানে ডিএনএ পরীক্ষায় যদি আমার সন্তান হয় আমি মাথা পেতে নেব।

 

কুমিল্লার দাউদকান্দিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে শিশু ধর্ষণের অভিযোগে কামরুল দেওয়ান (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

আটককৃত কামরুল উপজেলার বারপাড়া ইউনিয়নের জায়গীর দেওয়ান বাড়ির হাসেম দেওয়ানের ছেলে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার জায়গীর গ্রামে এ ঘটনায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দাউদকান্দি মডেল থানায় অভিযোগ করেন শিশুটির মা সামসুন্নাহার বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি দুপুরে কামরুল দেওয়ান শিশুটিকে ফুসলিয়ে পাশের পরিত্যাক্ত বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করেন। কিছুক্ষণ পরে শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে ব্যাথার কথা বলে। তাৎক্ষনিক শিশুটিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে মেডিকেল রিপোর্টসহ মঙ্গলবার সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানা অভিযোগ করেন শিশুটির মা সামসুন্নাহার বেগম।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির মাধ্যমে পাশের চান্দিনা উপজেলার একটি বাড়ি থেকে অভিযুক্ত কামরুল দেওয়ানকে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

দাউদকান্দিতে পরিত্যক্ত জায়গায় ভূমিহীনদের ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে পরিত্যক্ত জায়গায় হাসপাতাল হবে, নাকি আশ্রয়ন প্রকল্পের ঘর হবে এনিয়ে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা চলছে। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামে স্বপাড়া মৌজার ১একর এক শতক পরিত্যাক্ত জায়গা রয়েছে। রেকর্ডে গিরিস চন্দ্র সেন জায়গাটির মালিক থাকা অবস্থায় ১০শতক ভূমিতে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র নির্মিত হয়। মুক্তিযুদ্ধের পর থেকে গিরিস চন্দ্র সেনের কোন ওয়ারিশ এখানে না থাকায় বাকি কিছু অংশ ভূমি স্থানীয়দের দখলে চলে যায়। বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এদিকে একই ভূমির বাকি অংশে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ভূমিহীনদের জন্য ঘর নির্মানের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

এমন খবর পেয়ে স্থানীয় প্রভাবশালীরা এলাকায় গুজব ছড়ায় যে এখানে হাসপাতাল হবে না, ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ হবে। কতিপয় লোকের উস্কানীতে এমন কথা শুনে “ঘর চাই না হাসপাতাল চাই” স্লোগানে মিছিলও করে কিছু লোকজন। এনিয়ে গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয়দের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। ২২ ফেব্রুয়ারি আবার ঘর চাই না হাসপাতাল চাই ব্যানারে মানববন্ধন করতে আসা স্বপাড়া গ্রামের রুস্তম আলী ও মুজাফ্ফর ভূইয়া বলেন, আমরা অন্য কিছু চাই না, শুধু মেডিকেল চাই, বাস্তুহারাদের জন্য ঘর নির্মাণ আমরা চাই না।

স্থানীয় তহসিলদার নাজমুল হক জানান, স্বপাড়া মৌজার ১৫৪ নং খতিয়ানে ১০১ শতক ভূমির কিছু অংশে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। জায়গাটি গিরিশ চন্দ্র সেন নামে এক ব্যাক্তির নামে রেকর্ড থাকলেও মুক্তিযুদ্ধের পর থেকে তাদের কোন ওয়ারিশ এখানে নেই বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়।

ইউপি চেয়ারম্যান খলিল তালুকদার বলেন, স্বাস্থ্য কেন্দ্রটি এখানে ছিল এবং থাকবে। ভূমিহীনদের জন্য ঘর নির্মাণে বাধা দিয়ে সরকার বিরোধী একটি মহল পরিবেশ ঘোলা করার চেষ্টা চালাচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম শেখ বলেন, হাপাতালের জায়গাটি ছাড়া বাকি অংশটুকু অনেকেই দখল করে রেখেছে। ভূমিহীনদের ঘর করতে গেলে দখল ছাড়তে হবে হয়তো এজন্যই ভিন্ন কৌশলে আন্দোলন করার চেষ্টা করছে দখলদাররা। এখানে হাসপাতালের জায়গা রেখেই ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করা হবে।