,

সময় খুব কম, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে: ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
September 11, 2023
news-image

ডেস্ক রিপোর্ট:

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সংগ্রামের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানায়।

ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে পরিষদের সাবেক চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেছেন, এখন সময় খুব কম। আসুন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা সংগ্রাম চালিয়ে যাই। আমাদের বিজয় সুনিশ্চিত।

তিনি আরো বলেন, এ দেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলছে। তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ এখন অন্তর থেকে পরিবর্তন চায়। কিন্তু এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে।

স্মরণসভায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনের নানা দিক তুলে ধরেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব জানান, জাফরুল্লাহ ভাই শুধু মানবকল্যাণে কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন। তাকে জাতি আজীবন মনে রাখবে।

‘জাফরুল্লাহ ভাইয়ের উদ্দেশ্য ছিল- ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা’, যোগ করেন তিনি।