Tag Archives: ধর্ষক গ্রেফতার

রংপুর থেকে অপহৃত কিশোরী নোয়াখালীতে উদ্ধার, ধর্ষক গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামে আভিযান চালিয়ে রংপুর থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণ ও ধর্ষণকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ ও সিপিএসসি, র‌্যাব-১৩ রংপুর।

গ্রেফতারকৃত শাকিল (২২) রংপুর জেলার কোতয়ালী থানার পূর্ব খাসবাগ গ্রামের মো.সেলিম মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ (সিপিসি-৩) লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ও সিপিএসসি, র‌্যাব-১৩ রংপুর এর সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল নোয়াখালীর বেগমগঞ্জ থানার ৫নং ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ভূপতি গ্রামের জনৈক আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম সালমা আক্তার (ছদ্মনাম) (১৫) এবং অপহরণ ও ধর্ষণকারী আসামি শাকিল (২২) কে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামি মো. শাকিল (২২) ভিকটিম সালমা আক্তার (ছদ্মনাম) (১৫) ফুসলিয়ে অপহরণ করে। এরপর নোয়াখালীর বেগমগঞ্জরে উদ্ধারকৃত স্থানে নিয়ে আসে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পরিবার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার গত ৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে নিমিত্তে হস্তান্তরনামা মূলে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর বরাবর হস্তান্তর করা হয়েছে।

মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, ধর্ষক গ্রেফতার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (১৮)। গত সোমবার (২৮ জুন) রাতে উপজেলার দারোরা ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ জুলাই) ওই গৃহবধূর মা বাদী হয়ে মামলা দায়েরের পর অভিযুক্ত ধর্ষক মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মেহেদী উপজেলার দারোরা গ্রামের দুলু মিয়ার ছেলে।

অভিযোগে জানা যায়, গত প্রায় আড়াই মাস আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। গত সোমবার (২৮ জুন) রাত ৮টার দিকে বাড়ীর পাশের টিউবওয়েলে কাজ করতে গেলে একই এলাকার দুলু মিয়ার বখাটে ছেলে মেহেদী হাসান (২৬) ওই গৃহবধূর মুখ চেপে ধরে তার পড়নে থাকা ওড়না দিয়ে হাত-পা বেধে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে ওই গৃহবধূকে ঘরে না পেয়ে চারপাশে খোজাখুজি করতে থাকে পরিবারের লোকজন। এক পর্যায় বাড়ির পাশের পুকুর পাড় থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় টয়লেটে যাওয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

 

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় টয়লেটে যাওয়ার কথা বলে ৫০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে বাস হেলপার আহসান উল্লাহ ওরফে হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে কুমিল্লার নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার হাসান কুমিল্লা-সিলেট রুটে চলাচলকারী ‘কুমিল্লা  ট্রান্সপোর্ট’ পরিবহনের একটি বাসের হেলপার হিসেবে কাজ করেন। তিনি জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের রবি উল্লাহর ছেলে।

 

 

 

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মো.আনোয়ারুল হক জানান, হাসানকে আসামি করে বুধবার সন্ধ্যায় ওই বৃদ্ধা নারী থানায় মামলা করেন। এরপর ওই রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।  বৃহস্পতিবার সকালে ধর্ষক হাসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ধর্ষিতা ওই বৃদ্ধা নারী থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, তিনি নগরীর শাসনগাছা এলাকায় একটি পাবলিক টয়লেট পরিষ্কারের কাজ করেন এবং ওই টয়লেটের পাশের একটি ঘরে থাকেন। গত ২৫ জানুয়ারি রাতে টয়লেটে যাওয়ার কথা বলে ওই বৃদ্ধার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে লম্পট হাসান। পাশবিক নির্যাতনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করান।

 

কুমিল্লায় ৫ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

 

মো. কামাল হোসেন জনি-
কুমিল্লার নাঙ্গলকোটে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় গ্রামে ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী ধর্ষক তিন সন্তানের জনক আলী হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। পুলিশ বৃহস্পতিবার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় গ্রামের এক প্রবাসীর শিশু বাড়ির তার নানীকে আনতে গেলে আগ থেকে ওৎঁ পেতে থাকা ধর্ষক আলী হোসেন টাকার লোভ দেখিয়ে জোরপূর্বক শিশুটিকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার ও ধর্ষককে আটক করে।
এ বিষয়ে গতকাল বৃহষ্পতিবার নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম জানান, স্থানীয় এলাকাবাসী ধর্ষককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। ধর্ষিতার মা বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।