Tag Archives: নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজের কাতারে দাঁড়ানো নিয়ে সংঘর্ষে নিহত ১

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজের কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে সিজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ মে) জুমার নামাজের সময় পৌর এলাকার আলমনগরে এ ঘটনা ঘটে।

নিহত সিজল মিয়া ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই এলাকার শাহ আলম ও সিজল মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল। আজ জুমার নামাজের সময় কাতারে দাঁড়ানো নিয়ে উভয়ের কথা-কাটাকাটি হয়। নামাজ শেষে মসজিদের বাইরে এসে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়েন। এসময় কিল-ঘুসিতে সিজল মিয়া নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

নবীনগরে আলমনগর-রেজতপুর সংযোগ সড়কের মাটি কাটার কাজের শুভ উদ্বোধন

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগর থেকে রেজতপুর গ্রামের সংযোগ সড়কের মাটি কাটার কাজের  উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে দুই গ্রামের জনসাধারণের উপস্থিতিতে আনন্দ মুখোর পরিবেশে এই মাটি কাটার কাজের শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. মাঈন উদ্দিন মাঈনু।

দুই গ্রামের দীর্ঘদিনের দাবির ফসল হিসেবে আলমনগর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মিয়া’র বাড়ি সংলগ্ন এলাকা হতে রেজতপুর গ্রাম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের মাটি কাটার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হানিফ, মাওলানা আব্দুল কাদির, মো. আব্দুল কুদ্দুস, মো. কামাল উদ্দিন, মো. কাউসার আলম শিবু, মো. আনোয়ার হোসেন, মো. নাজির হোসেন, মো. অরুন, মো. মনিরুল ইসলাম, মো. নূরে আলম, মো. ওমর ফারুক, মো. রুবেল আহমেদ, মো. আবু সায়েদ সহ দুই গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।