,

ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত ইউপিএইচসিএসডিপি-দ্বিতীয় পর্যায় এর প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 11, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-দ্বিতীয় পর্যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পিএ-১ এর প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায়  নগরীর নবাববাড়ি চৌমুহনীর প্রকল্প ব্যবস্থাপনা কার্যালয়, নগর মাতৃসদনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসিকের  ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর , প্যানেল মেয়র নূর জাহান আলম পুতুল, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, প্রোগ্রাম অফিসার, পিআইইউ এর  মোঃ আবু সায়েম ভূঁইয়া, সিনিয়র প্রোগ্রাম অফিসার (এমআইএস), পিএমইউ মোঃ শফিউল আহসান  ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশন এর স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ । এছাড়া এ সময় ডাঃ ফারজানা জনি উপস্থিত ছিলেন।