Tag Archives: নাঙ্গলকোটে দুপুরে স্বামী ও সন্ধ্যায় স্ত্রীর মৃত্যু

নাঙ্গলকোটে দুপুরে স্বামী ও সন্ধ্যায় স্ত্রীর মৃত্যু

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় শনিবার দুপুরে বিজিবি সদস্য মফিজুর রহমান মারা যান। সেই শোকে সন্ধ্যায় তাঁর স্ত্রীও না ফেরার দেশে পাড়ি জমান। স্বামী-স্ত্রীর ইন্তেকালে গ্রামে শোকের ছায়া নেমে আসে।

শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার পেরিয়া ইউপির শালুকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বামী-স্ত্রীর জানাজা রোববার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয়েছে নিজ এলাকায়।

এ বিষয়টি নিশ্চিত করেন সাবেক ইউপি চেয়ারম্যান সহিদ উল্লাহ মিয়াজী ।