,

আবারও শিদলাই হামলা ও বাড়ী ঘর ভাংচুর লুটপাট

আজকের কুমিল্লা ডট কম :
December 18, 2017
news-image

আনোয়ারুল ইসলাম :
পূর্বের ঘটনার দাগ না যেতেই আবারও ঘটলো শিদাইয়ে হামলা, বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের সামসু গ্রুফ ও মফিজ গ্রুফের পূর্ব শত্রুতার জের ধরে গতকাল ১৮ ডিসেম্বর দুপুরে এই ঘটনা ঘটে।
সরজমিনে ঘুরে এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শিদলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোলাবাড়ীয়া এলাকায় মৃত মফিজ গ্রুপের লোকজন হামলা চালিয়ে মুঞ্জুর আলীর বাড়ীর হানু মিয়ার ছেলে কামাল হোসেনের ১টি ঘর, একই বাড়ীর মুঞ্জুর আলীর ছেলে হানু মিয়ার ১টি ঘর এবং একই বাড়ীর মুঞ্জুর আলীর ছেলে ফজলু মিয়ার ১টি ঘরের টিনের বেড়া ও ঘরের ভিতরের আসবাবপত্র ভাংচুর করে।

এছাড়াও একই এলাকার মৃত চারু মিয়ার ছেলে রোফন মিয়ার ১টি দালান ঘরের জানালার গ্লাস ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে একই হামলাকারীগণ। এ ব্যাপারে মুঞ্জুর আলীর বাড়ীর সুমন মিয়ার স্ত্রী মোসাঃ তানিয়া আক্তার জানান, বাড়ীতে কোন পুরুষ মানুষ ছিলনা। আমরা কয়েক জন মহিলা মানুষ ছিলাম। আমি ঘরের মধ্যে বাচ্চাকে নিয়ে শুয়ে থাকি এসময় ৪ থেকে ৫ জন অপরিচিত লোক এসে হাতে থাকা লাঠি এবং লোহার রড দিয়ে পিটিয়ে হামলা চালিয়ে বাড়ী ঘর ও ঘরের ভিতরের আসবাবপত্র ভাংচুর করে। এব্যাপরে মৃত আবু তাহেরের স্ত্রী আলেয়া বেগম জানান, ঘটনার দিন দুপুরে হঠাৎ করে ৪ থেকে ৫ জন লোক লাঠি সোঠা নিয়ে এসে অনাকাংঙ্খিত হামলা চালিয়ে উল্লেখিত ঘরে থাকা ষ্টিলের আলমারী, সোকেস, ওয়াল ক্যাবিনেট, খাট, হাউজ মটার, পানির ট্যাংকি, টিউবওয়েল, দালান ঘরের জানালার গ্লাস ও সিরামিক্সএর মালামালসহ বিভিন্ন আসাবাবপত্র ভাংচুর করে।

এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, হামলার সাথে জড়িত ছিল একই গ্রামের মৃত মফিজ গ্রুপের একই গ্রামের জুনাব আলীর ছেলে হাসান ও তার ভাই কালাম, মৃত জব্বার মিয়ার ছেলে তমিজ আলী, আঃ কুদ্দুছের ছেলে রেজাউল, ছন্দু মিয়ার ছেলে উজ্জল এবং মৃত মফিজ মিয়ার ছেলে নাইম। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এস আই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।